জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস
কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে দুর্দান্তভাবে শুরু করেছে রাজস্থান রয়্যালস । পরপর দুটি ম্যাচে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় পেয়েছে তারা । এবার জয়ের হ্যাটট্রিক এর লক্ষ্যে আজ আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে তারা।
রিয়ান পরাগের নেতৃত্বে এবারে আইপিএলের শুরুটা দারুন করেছে রাজস্থান । রাজস্থানের টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী দুই ম্যাচেই তাদের প্রতিভার ঝলক দেখিয়েছেন। যার কারণে ইনিংসের শুরুটা ভালো করতে পেরেছে রাজস্থান এবং যার প্রভাব রয়ে গেছে গোটা ম্যাচে । ধ্রুপ জুরেল মত ম্যাচে গুজরাটের বিপক্ষে ভালো ব্যাটিং করেছিলেন । শুধু অধিনায়ক রিয়ান পরাগ ও সিমরান হেটমায়ার ফর্মে ফিরলে আরও বিধ্বংসী হয়ে উঠবে রাজস্থানের ব্যাটিং লাইন আপ । তাদের বোলিং বিভাগের রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে ও রবি বিষ্ণোই বল হাতে সাফল্য পেয়েছেন । সব মিলিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী রাজস্থান শিবির । এবং তাদের প্রথম একাদশেও খুব একটা বদল আসার সম্ভাবনা নেই ।
অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ কলকাতার বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে পরাজিত হয়েছে । গত ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার বদলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য কুমার যাদব। দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচে মুম্বাই ছয় উইকেটে হেরেছিল । তবে রাজস্থানের বিপক্ষে হার্দিক ফিরছেন খবরটি নিশ্চিত করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ পরস মামব্রে । হার্দিক ফিরলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হবে সূর্যকে। দিল্লি ম্যাচের বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা ।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে। দুই দলে একাধিক বিস্ফোরক ব্যাটার রয়েছেন । এবার দেখার অপেক্ষার এটাই রাজস্থান রয়্যালস জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে না আবার জয়ের রাস্তায় ফিরে আসে মুম্বাই ইন্ডিয়ান্স ?
