আজকের দিনেবাংলার আয়না

গভীর রাতে ভাঙ্গরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ৫

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি :- গতকাল ৬ এপ্রিল গভীর রাতে ভাঙ্গরে ভয়াবহ পথ দুর্ঘটনা । মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের এবং সেই সময়ই বাইক সংঘর্ষের জেরে একটি চলন্ত ইঞ্জিনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কৃষি জমিতে নেমে যায়। ঘটনার জেরে আহত হন পাঁচজন । সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল হয়েছিল।

স্থানীয় সূত্রের খবর ঘটনাটি ঘটেছে ভাঙ্গর দুই নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার আবু হুদা রোডে । প্রত্যক্ষদর্শীরা দাবি করেন শানপুকুরের দিক থেকে আসা একটি বাইক এবং ভাঙ্গড় বাজার থেকে পাকাপোল গামী রাস্তার দিকে যাওয়া আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকে যথেষ্ট গতিতে ছিল যার কারণে সংঘর্ষের মাত্রা বেশি ছিল । এবং এই একই সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ডিজেল চালিত ইঞ্জিনভ্যান । সেটি সংঘর্ষের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার পাশের চাষের জমিতে নেমে যায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় ২ বাইক আরোহী সহ মোট পাঁচজন গুরুতরভাবে আহত হন । স্থানীয় বাসিন্দা ও পথচারীরা মিলে ওই পাঁচ গুরুতর আহত ব্যক্তিকে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুশ্রুষার জন্য নিয়ে যায় । দুর্ঘটনার ফলে দুটি বাইকের সামনের অংশ পুরোপুরি ভাবে দুমড়ে মুছড়ে গিয়েছে ।

দুর্ঘটনা ঘটার পরে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তর কাশীপুর থানার পুলিশ । তারা এসে দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *