আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

PM-Falta : ফলতায় রেকর্ড ব্যবধানে জয় বিজেপির, দেবাংশুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফলতা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার রেকর্ড ব্যবধানে জয়ের পরেই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ফলতার মানুষ কথা বলেছেন। গণতন্ত্রের জয় হয়েছে, ভয় দেখানোর রাজনীতি হেরেছে।

ফলতা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার বড় জয়ের খবর আসতেই অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ফলতার মানুষ কথা বলেছেন। গণতন্ত্রের জয় হয়েছে, ভয় দেখানোর রাজনীতি হেরেছে। দেবাংশু পান্ডাকে রেকর্ড ব্যবধানে জেতার জন্য অভিনন্দন।

প্রধানমন্ত্রীর দাবি, এই ফলাফল পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির প্রতি অটুট আস্থার প্রমাণ। তিনি জানান, মানুষ রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ দেখছেন। তাই আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যের বিজেপি কর্মীদেরও প্রশংসা করেছেন মোদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সব বিজেপি কার্যকর্তার অসাধারণ কাজের জন্য আমার শুভেচ্ছা। আগামী দিনেও আমরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যাব।

ফলতার ফল ঘোষণার পরেই প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই জয় বিজেপির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মত পর্যবেক্ষকদের। ‘ভয় দেখানোর রাজনীতি হেরেছে’ মন্তব্যে শাসকদলকেই বার্তা দিলেন মোদি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *