ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার তিন
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- বারুইপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ । বারুইপুরের সাগর সংঘ মাঠের কাছে রাতের অন্ধকারে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল তিন দুষ্কৃতি । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে পাকড়াও করে ডাকাতির ছক ভেস্তে দেয়। তাদের কাছ থেকে একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে যেগুলি চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত হয়।
বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে সাগর সংঘ মাঠের নিকটে ডাকাতির পরিকল্পনা করছে একটি ডাকাত দল । সেই মতোই খবর পেয়ে গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায় । ডাকাতি করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে তিনজন । ধৃতদের নাম দীপ্তজিৎ দাস, রবিউল শেখ এবং অরিন্দম ব্যানার্জি । তাদের কে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি ধারালো ভোজালি এবং দুটি তালা ভাঙা যন্ত্র । জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পেরেছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদে এবং বাকি দুইজনের বাড়ি বারুইপুরেই। তিনজন ঢাকা থেকে বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হবে ।
পুলিশের এই সক্রিয়তা স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী । নয়তো তাদেরকে বড়সড়ো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো।
