আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

শিলিগুড়িতে তৃণমূলের নির্বাচনী পোস্টার হোডিং ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রতিবাদে ধরনায় গৌতম দেব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের উত্তাপ । তৃণমূল, বিজেপি ,সিপিআইএম ,কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচারে নেমে পড়েছে । এরই মধ্যে পোস্টার – হোডিং ছেঁড়া কে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ি। অভিযোগ তৃণমূলের নির্বাচনী পোস্টার ,ব্যানার ,হোডিং ছিড়েছে বিজেপি । প্রতিবাদে শিলিগুড়ি গান্ধী মূর্তির পাদদেশে ধারণায় বসেছেন তৃণমূল কংগ্রেস দলের শিলিগুড়ি বিধানসভার প্রার্থী গৌতম দেব।

তৃণমূলের অভিযোগ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের সমর্থনে শহরের বিভিন্ন জায়গায় ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছে । তাদের অভিযোগ ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যে পোস্টার ব্যানার লাগানো হয়েছে সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূলের অভিযোগের তীর বিজেপির দিকে । তৃণমূল প্রার্থী গৌতম দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ” বহিরাগতদের নিয়ে এসে শহরে এই সমস্ত কাজ করছে বিজেপি। ইতিমধ্যেই এই ঘটনা নির্বাচন কমিশনের আধিকারিকদের জানানো হয়েছে” । তৃণমূল প্রার্থী গৌতম দেব আরো অভিযোগ করেন যে ” মমতা বন্দ্যোপাধ্যায় এর পোস্টার বিকৃত করা হয়েছে, এছাড়া দলনেত্রী মমতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ছবির উপরে স্টিকার বসিয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে ” ।
একের পর এক একই ধরনের ঘটনা ঘটে যাওয়ার কারণে শিলিগুড়ি কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধরনায় বসেছেন শিলিগুড়ির মেয়র তথা এই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব।

তৃণমূলের পক্ষ থেকে তোলা এই অভিযোগের এখনো কোনো জবাব দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। তবে শিলিগুড়ি বিধানসভায় নির্বাচনী উত্তাপ যে বেড়েছে তার প্রমাণ এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *