আবহাওয়ার বিরাট পরিবর্তন, গরমের ব্যাপক দাপট
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের ঝড় বৃষ্টির আবহ কাটতেই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন । আজ 2 এপ্রিল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় চোরা তাপমাত্রা ও আর্দ্র গরমের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে । বায়ুমণ্ডলের নিচে স্তরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বয়ে যাবে সামনের কয়েকদিন। সেই কারণেই তাপমাত্রায় বৃদ্ধি লক্ষ্য করা যাবে ।
আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন সামনের চার দিন দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি স্বাভাবিকের তুলনায় বাড়তে চলেছে। রাজ্যের উপকূলবর্তী জেলা সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতা ৯০% বেশি থাকবে বলে অনুমান করা হচ্ছে। সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতা ৩০ থেকে ৫০ শতাংশের ভিতর ঘোরাফেরা করবে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো গরম এবং সন্ধ্যা ও রাতের দিকে ভ্যাপসা গরম বাড়বে।
বিগত কয়েকদিন সন্ধ্যের পর থেকেই মাঝে মাঝেই ঝড় ও বৃষ্টির প্রভাবে মনোরম আবহাওয়া থাকছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার সেই স্বস্তির দিন শেষ । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে গরমের দাপট বাড়বে।
