আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

২৬ শে ভোট যুদ্ধের ময়দানে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এবার সরাসরি ভোটের ময়দানে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার । বুধবার রাতে রাজ্যের বাকি দশ আসনের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস এর আগে তারা ২৮৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল । নতুন তালিকাতে দেখা যায় শ্রীরামপুর আসন থেকে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । আর এই আসন গুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাদুড়িয়া ,যেই আসন থেকে লড়ছেন কংগ্রেসের পুরানো সদস্য কাজী আব্দুর রহিম ।

প্রার্থী হওয়ার খবর নিশ্চিত হওয়ার সঙ্গেই তৎপরতা বাড়িয়েছেন শুভঙ্করবাবু । কংগ্রেস সূত্রের খবর আজ ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনি জনসংযোগ শুরু করবেন । কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খারগের উপস্থিতিতে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হবে । বাংলায় কংগ্রেসের ভোটের প্রচারের জন্য আসতে পারেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ।
সম্প্রতি তিন দিন আগে শুভঙ্কর সরকার বলেছিলেন “শ্রীরামপুরের মানুষ চাইছেন আমি প্রার্থী হই। গতবার আমি ৬২ হাজার ভোট পেয়েছিলাম। কিন্তু আমাকে ২৯৪ টা আসন দেখতে হবে। অনেকে বলছেন, আমার ছেলে প্রার্থী হোক। কংগ্রেস হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।” উল্লেখ্য, শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলনের বয়স মাত্র ২৫। বিদেশে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ছোট থেকেই রাজনৈতিক ঘরানায় বেড়ে ওঠা। স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি তাঁর একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। বর্তমানে বাবাকে একাধিক বিষয়ে পরামর্শ দেন আন্দোলন। তাই তাঁকে সরাসরি রাজনীতির লড়াইয়ে দেখার আশা হয়ত করেছিলেন দলীয় কর্মী, সমর্থকদের একাংশ।

দেখে নিন কংগ্রেসের বাকি ১০ আসনের প্রার্থী কারা ?
আলিপুরদুয়ার থেকে মৃন্ময় সরকার, ইসলামপুর আসনে শ্রীমতি গুড্ডি রিয়াজ, গাজোল থেকে প্রেম চৌধুরী, ফরাক্কা থেকে মোঃ মেহতাব সেখ, সাগরদিঘী বিধানসভা থেকে মনোজ চক্রবর্তী, বেলডাঙা থেকে মহম্মদ শাহারুদ্দিন শেখ, বাদুড়িয়া বিধানসভা থেকে কাজী আব্দুর রহিম, অশোকনগর থেকে অংশুমান রায়, শ্রীরামপুর থেকে শুভঙ্কর সরকার, পটাশপুর থেকে প্রণব কুমার মহাপাত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *