আজকের দিনেবাংলার আয়না

বেনজির কান্ড কালিয়াচকে, ঘেরাও ৭ বিচারক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যজুড়ে এস আই আর প্রক্রিয়ায় প্রচুর মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠে এসেছে। মালদা জেলায়ও সেই সংখ্যাটা অনেক। গতকাল এপ্রিল মাসের প্রথম দিনে কালিয়াচক ২ বিডিও অফিসে ৭ জন জুডিশিয়াল অফিসার কে ঘিরে বিক্ষোভ স্থানীয় জনতার। ১২ ঘন্টারও বেশি সময় ধরে ঘেরাও চলছে বলে খবর সুত্রের । অবশেষে মধ্যরাতে বিচারকরা ঘেরাও মুক্ত হন।

ঘটনার খবর ইতিমধ্যে হাইকোর্ট কে জানানো হয়েছে কমিশন এর পক্ষ থেকে জানা যাচ্ছে । ঘটনার রিপোর্ট রাজ্যের ডিজিপির কাছে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এলাকায় ডিআইজি এবং জেলার এসপি গিয়েছেন বলে সূত্রের খবর । কালিয়াচক সুজাপুরে গতকাল দিনভর অশান্তি চলেছে। এলাকায় কেউ ঢুকতে পারেনি বলে দাবি । কয়েক দফায় রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে । যার কারণে নিত্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ফারাক্কার পরে বৈষ্ণবনগর, তারপরে সুজাপুর। এই সুজাপুর হয়ে কালিয়াচক ঢোকার রাস্তা। সকাল থেকে সুজাপুর-কালিয়াচক ঢোকার রাস্তা বন্ধ। ওই এলাকায় NH 12 বন্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়েছে, রাস্তার উপর রান্না-খাওয়া চলছে বলে অভিযোগ।
এই অবরোধের কারণে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিঘ্নিত হয়েছে। সূত্রের খবর, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে যোগাযোগের জন্য ডালখোলা, পূর্ণিয়া রোড হয়ে ঘুরে যেতে হয়েছে।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদারকে। তিনি বলেন ” খুব চিন্তা জনক বিষয়। তৃণমূলের পক্ষ থেকে উস্কানিমূলক কথাবার্তার ফল এইটা। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কে সাবধান করা, যাকে তিনি এসআইআর নিয়ে এই ধরনের বক্তব্য না রাখেন “। তৃণমূল অবশ্য এই ঘটনার গায়ে চাপিয়েছে নির্বাচন কমিশনের ওপর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *