আজকের দিনেতিলোত্তমা

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নের সঙ্গী হবেন অমিত শাহ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আগামীকাল ২ এপ্রিল ভবানীপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করবেন শুভেন্দু অধিকারী। সেই মনোনয়নে শুভেন্দু সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিজেপি সূত্রের খবর আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার হাজরা মোড় থেকে বারোটা নাগাদ রোড শো শুরু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী । রোড শো শেষে সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ।

বিজেপি সূত্রের খবর হাজরা মোড় থেকে বেলা বারোটা নাগাদ রোড শো শুরু হবে । সেই রোড শো সার্ভে বিল্ডিং এর ২০০ মিটার আগের থেমে যাবে এবং তারপর পায়ে হেঁটে অমিত শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু ।
বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী নিজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতেছে ভবানীপুরে প্রার্থী হওয়ার আরজি জানিয়েছিলেন । দল শুভেন্দুর এই আর্জিকে অনুমোদন জানিয়েছে। ভবানীপুর বিজেপির কাছে একটা প্রেস্টিজ ফাইট । কারণ প্রতিপক্ষের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিগত ২০২১ নির্বাচনে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন । এবার মমতার ঘরের কেন্দ্রে তাকে হারানোর লড়াই বিজেপির সামনে । এই আসন জয়কে লক্ষ্য করে একাধিক কর্মসূচি নিয়ে এসে বিজেপি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিধানসভার ছুঁয়ে রোড শো করার কথা রয়েছে ।

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মুখ যে শুভেন্দু অধিকারী সেকথা তাকে স্পষ্ট করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । এর আগে কলকাতা সফরে এসে অমিত শাহের মুখে এবার শুভেন্দু অধিকারীর নাম শোনা গিয়েছিল। রাজ্য বিজেপির নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ থেকে শুরু করে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে শুভেন্দুর ভূমিকার কথা শাহ তুলে ধরেছিলেন। এবার সেই অমিত শাহ শুভেন্দুর মনোনয়নে সঙ্গী হবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *