আজকের দিনেতিলোত্তমা

অফিসারদের বদলি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের প্রশাসন ও পুলিশ তোরে ব্যাপক রসল করেছে নির্বাচন কমিশন । মোট 46 জন আইএএস এবং আইপিএসকে বদলি করা হয়েছে । থানার আইসি – ওসিদের সংখ্যা ধরলেও সেই সংখ্যা আরো অনেক বেশি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । কিন্তু এই মামলা সরাসরি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ।

মঙ্গলবার এই মামলা খারিজ করে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে। এটা কখনোই বলা যায় না। যে রাজ্য প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসার হয়ে পড়েছে । আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেনি এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে অথবা সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। প্রসঙ্গত বিধানসভা ভোট ঘোষণা রাতে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন । এরপর রাজ্য পুলিশের ডিজি, আইনশৃঙ্খলা ডিজি, কলকাতা পুলিশের সিপিকে বদলি করে কমিশন । একাধিক আইএসকে ভিন রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষা করে পাঠানো হয়। বেশ কয়েকজন জেলাশাসক ও ডিওকে বদলি করে কমিশন । রাজ্যের একাধিক জায়গায় পুলিশ সুপার এবং থানার আইসি ও ওসি বদলি করে কমিশন এখানেই শেষ নয় রাজ্যের ৭৩ টি বিধানসভার রিটার্নিং অফিসার কে অন্যত্র বদলি করা হয় ।

মঙ্গলবার, অফিসার বদলি সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানায়, ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলছেন, “নির্বাচন কমিশনের উদ্দেশ্য ফেয়ার নির্বাচন করা। কিন্তু, আমাদের এরাজ্যের শাসকদলের লোকেরা …একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত অফিসারদের এমনভাবে পক্ষপাতদুষ্ট করে রেখেছেন…তাতে এখানে সুষ্ঠু এবং অবাধে নির্বাচন করে রাখা প্রায় অসম্ভব। এরকম লোকদের সরাতে হবেই এবং প্রতিটি বুথে ভোটাররা যাতে এসে তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন সেটা নিশ্চিন্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *