আজকের দিনেবিশ্ব

Hindu Teacher In Bangladesh : বাংলাদেশে হিন্দু শিক্ষক-সহ একই পরিবারের ৪ জনের নির্মম পরিণতি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বাংলাদেশের রংপুরে হিন্দু অবসরপ্রাপ্ত শিক্ষক-সহ একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে ওই হিন্দু শিক্ষক ও তাঁর পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।(Hindu Teacher In Bangladesh)

নিহত হিন্দু শিক্ষক হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫)। তাঁর সঙ্গে খুন হয়েছেন তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। এই হিন্দু পরিবারটি নিজেদের তিনতলা বাড়ির দোতলায় থাকতেন। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর ওই হিন্দু শিক্ষক হোমিওপ্যাথি চিকিৎসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে হিন্দু শিক্ষকের বাড়ির বাইরে তালা ঝুলছিল। পরিবারের সদস্যদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ভিতরে ঢুকে ঘর, ছাদ ও চিলেকোঠা থেকে হিন্দু শিক্ষক-সহ চারজনের দেহ উদ্ধার করে।(Hindu Teacher In Bangladesh)

রংপুর সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, দেহগুলি দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিন-চার দিন আগেই তাঁদের শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় জিনিসপত্র এলোমেলো এবং টাকা-পয়সা ও গয়না রাখার জায়গা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে হিন্দু পরিবারটিকে খুনের পর ডাকাতির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।(Hindu Teacher In Bangladesh)

একজন অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক-সহ একই পরিবারের চার সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বদলের বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ফেরও একবার প্রশ্নের মুখে । কোতোয়ালি থানার পুলিশ ও সিআইডির একাধিক দল তদন্ত করছে এবং ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *