East Bengal Win : এডমুন্ডের হ্যাটট্রিকে ৪-১ ব্যবধানে বাগানকে হারিয়ে, ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক: -ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক এডমুন্ড লালরিনডিকা।
শুরু থেকেই জমে ওঠে কলকাতা ডার্বি। ৯ মিনিটে লিস্টন কোলাসো সুযোগ নষ্ট করার পরই পাল্টা আঘাত হানে ইস্টবেঙ্গল। ১১ মিনিটে বিপিন সিং এবং ১২ মিনিটে এডমুন্ডের গোলে ২-০ এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। ২০ মিনিটে লিস্টনের ফ্রিকিক দুর্দান্ত সেভ করেন প্রভসুখান গিল। ২২ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-০ করেন এডমুন্ড।(East Bengal Win)
৩৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের পাস থেকে মনবীর সিং গোল করে মোহনবাগানকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ৪৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে দেন এডমুন্ড।
দ্বিতীয়ার্ধে ডার্বির উত্তেজনা বাড়ে। হলুদ কার্ড দেখেন এডমুন্ড ও মোহনবাগানের অভিষেক টেকচাম। মোহনবাগান তিনটি পরিবর্তন করে – আপুইয়া, অনিরুদ্ধ থাপা ও লিস্টনের জায়গায় নামেন দীপক টাংরি, কিয়ান নাসিরি ও সাহাল সামাদ। ইস্টবেঙ্গলের হয়ে বদলি হিসেবে নামেন জেসিন টিকে ও মহম্মদ রশিদ।(East Bengal Win)
শেষ পর্যন্ত ৪-১ ফলাফলেই শেষ হয় ম্যাচ। মোহনবাগানের ডিফেন্স নিয়ে ছেলেখেলা করে ডুরান্ড ট্রফি জিতল ইস্টবেঙ্গল। কোচের লড়াইয়েও হাবাসের কাছে হার মানলেন বাগান কোচ ডিলমপেরিস।(East Bengal Win)
