আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

‘সিপিএমের লাল পতাকা এখন শুধু বিরিয়ানির হাঁড়িতেই’, ফের বিতর্কের মুখে সায়ন্তিকা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- ভোট আবহে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে জড়জড়িত বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । এরই মাঝে বাংলায় বামেদের অস্তিত্বই নেই বোঝাতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। বললেন, “সিপিএমের লাল পতাকা এখন কেবল বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।” যা নিয়ে তুঙ্গে বিতর্ক। পালটা তাঁকে অপরিণত বলে খোঁচা দিয়েছে বামেরা।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে গিয়েছিলেন সায়ন্তিকা । সেখানে  রাজ্য-রাজনীতির প্রসঙ্গ ওঠে। আলোচনাপর্বে উঠে আসে বামেদের কথাও। তাঁর বিপরীতের বামপ্রার্থী  ভোট ধরে সায়ন্তিকার কতটা লাভ হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেরুদণ্ড থাকলে তারা নিজেদের ভোটটা দেবে। মেরুদণ্ড না থাকলে, ওই ব-এর নিচে ডট দিয়ে র হবে।” অর্থাৎ বামের ভোট রামে যাওয়ার কথা বলেছেন তিনি।

এরপরই সায়ন্তিকা বলেন, “ওদের মেরুদণ্ড নেই, তাই শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে। এত লোক বেরয় মিছিলে, ভোটটা তাহলে কোথায় যায় জানি না! বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে আগামিদিনে আরও কোথাও থাকবে না। ওদের ওই লাল ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই থাকবে। আগে যে লাল ফ্ল্যাগটা লাগাত, সেটা তো এখন শুধু বিরিয়ানির হাড়িতেই থাকে। আরও চারটে বিরিয়ানির দোকান বাড়বে সেটা লাগানোর জায়গাও থাকবে না।” এই মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *