আজকের দিনেআবহাওয়াবাংলার আয়নাভারত

Chhattisgarh : আকাশ জুড়ে আগুন! ছত্তিশগড়ে রক্তবর্ণ আকাশ দেখে আতঙ্ক, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব?

কিউ ইন্ডিয়া বাংলা, ছত্তিশগড়:- যেন আকাশে আগুন লেগেছে! (Chhattisgarh) গাঢ় লাল রঙে ঢেকে গিয়েছে গোটা আকাশ। ছত্তিশগড়ে এমনই বিরল এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। চোখ তুলে তাকালেই শিউরে উঠতে হচ্ছে (Chhattisgarh)। এই অদ্ভুত দৃশ্যের নেপথ্যে কি ঘূর্ণিঝড় অর্ণবের রুদ্ররোষ? তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

 

মঙ্গলবার মধ্যরাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের (Chhattisgarh)। অন্ধ্রপ্রদেশের কাকিনাদা ও পুদুচেরির ইয়ানামের মধ্যবর্তী অঞ্চলে ৬ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে (Chhattisgarh)। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের, ভেঙে পড়েছে বহু বাড়ি, গাছ এবং বিদ্যুতের খুঁটি। বহু জায়গায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এরই মধ্যে ছত্তিশগড়ের (Chhattisgarh) কিছু এলাকায় দেখা গেল রক্তবর্ণ আকাশ। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণেই এই দৃশ্য তৈরি হয়েছে। ওই অঞ্চলে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বাতাস বইছিল, (Chhattisgarh) সর্বোচ্চ গতিবেগ ছিল ৯০ কিমি পর্যন্ত।

 

তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল ঘূর্ণিঝড়ই একমাত্র কারণ নয় (Chhattisgarh)। বাতাসে থাকা ধূলিকণা, বায়ুমণ্ডলীয় অবস্থা, মেঘের আবরণ এবং সূর্যের অবস্থানের মতো একাধিক ফ্যাক্টর এক্ষেত্রে ভূমিকা রেখেছে (Chhattisgarh)। বায়ুমণ্ডলে থাকা ধূলিকণায় অস্তগামী সূর্যের আলো পড়লে এমন দৃশ্য তৈরি হয়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এমন দৃশ্য বিরল নয় বলেও জানাচ্ছেন তাঁরা।

 

এদিকে অর্ণবের পরোক্ষ প্রভাব পড়েছে বাংলাতেও (Chhattisgarh)। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে। দার্জিলিং ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Chhattisgarh) প্রকৃতির এই রুদ্ররূপ এবং আকাশের রঙের খেলা আপাতত আতঙ্ক ও কৌতূহল দুই-ই বাড়িয়েছে। যদিও বিজ্ঞান বলছে এটি আলো ও ধূলিকণার খেলা, তবুও ঘূর্ণিঝড়ের আবহে লাল আকাশের এই দৃশ্য (Chhattisgarh) মানুষের মনে ভয় ধরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *