PDA Yatra : রাহুলের গড় থেকেই ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, UP-তে ফের আসন-জটে INDIA জোট
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিহারের পর এবার উত্তরপ্রদেশেও আসনরফা নিয়ে সংঘাতে কংগ্রেস-সমাজবাদী পার্টি (PDA Yatra)। ২০২৭ বিধানসভা ভোটের আগে রাহুলের গড় রায়বরেলি থেকেই ‘পিডিএ যাত্রা’ শুরু করেছেন অখিলেশ যাদব, (PDA Yatra)তাতেই ক্ষুব্ধ হাত শিবির। ৪০৩ আসনের মধ্যে ১৫০ আসন দাবি করে বসল কংগ্রেস, যা মানতে নারাজ সপা(PDA Yatra)।
২০১৭-তে জোট করে ভরাডুবি, তারপর ছাড়াছাড়ি(PDA Yatra)। ২০২৪ লোকসভায় INDIA জোট হিসেবে ভালো ফল করলেও ফের পুরনো দ্বন্দ্ব। কংগ্রেস সূত্রে খবর, ৪০৩ আসনকে A, B, C তিন ক্যাটাগরিতে ভাগ করেছে দল। তার মধ্যে A ক্যাটাগরির ১৫০ আসনেই লড়তে চায় তারা(PDA Yatra)। প্রথমে দাবি ছিল ১১৫ আসন। কিন্তু অখিলেশ রাহুলের গড় থেকেই যাত্রা শুরু করায় দাবি বাড়িয়ে ১৫০ করা হয়েছে(PDA Yatra)।
অন্যদিকে সপা সূত্রের দাবি, কংগ্রেসকে ৭৫-এর বেশি আসন ছাড়া হবে না(PDA Yatra)। রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনায় সামান্য ছাড় দেওয়া যেতে পারে। তবে কংগ্রেসের বক্তব্য, ১০০-র নিচে নামা সম্ভব নয়। সপা সুপ্রিমো বলছেন, দাবি যে কেউ করতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতারা(PDA Yatra)।
হাত ধরাধরি করে চলার বার্তা দিলেও ভিতরে ভিতরে আসন নিয়ে(PDA Yatra) টানাপোড়েন তুঙ্গে। বিজেপিকে রুখতে জোট জরুরি বুঝলেও কেউ জমি (PDA Yatra)ছাড়তে নারাজ। UP-তে INDIA জোটের ভবিষ্যৎ এখন শীর্ষ বৈঠকের দিকেই তাকিয়ে।
