আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Phurun Gaon : শহরের কোলাহল থেকে বেরিয়ে চলুন ঘুরে আসি কালিম্পংয়ের ছোট্ট গ্রাম ফুরুনগাঁও থেকে

কিউ ইন্ডিয়া বাংলা : চলুন পুজোর ছুটিতে একটু ঘুরে আসি পাহাড়ে (Phurun Gaon)। একটু সাদা মেঘের চাদর, দুপাশে পাইনের বন মাঝখান থেকে নিরিবিলি রাস্তাতে সময় কাটানো। নিস্তব্ধ, নীরবতা, শান্ত পরিবেশে পাখির ডাক। (Phurun Gaon)কালিম্পংয়ের একটি অপরূপ সৌন্দর্য জড়িত গ্রাম ফুরুনগাঁও। পুজোর ছুটিতে যেখানে হতে পারে আপনার একা ভ্রমণের জায়গা। এছাড়াও কাছের মানুষের সাথে একটু সময় কাটানো বা পরিবারের সাথে সময়(Phurun Gaon) কাটানোর জায়গা। বাংলা থেকে সিকিমের যাওয়ার পথে পড়ে এই গ্রামটি। সিকিম যাওয়ার বা আসার পথে একটা দিন আপনি থাকতেই পারেন এই গ্রামে। এই পথে সেরকম কোনো পর্যটক আসেনা। যার ফলে শান্ত এখনো এই (Phurun Gaon)গ্রাম।

 

এখানে তেমন কিছু দেখার নেই(Phurun Gaon) কিন্তু তবুও অনেকটা সময় কাটানো যেতেই পারে এই স্থানে। শহরের কোলাহল থেকে একটু নিজেকে সময় দেওয়ার সুন্দর জায়গা। সকালের শান্ত পরিবেশে একটু হেঁটে ঘুরে নিতে পারেন । এছাড়া গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারেন রংপো নদী, তিস্তা ভিউ পয়েন্ট। এই ঘুরে বেরানোর মাঝে দেখতে(Phurun Gaon) পাবেন পাহাড়ি পাখি, বুনো ময়ূর, হরিণ। পাহাড়ের গায়ে যখন অন্ধকার নেমে আসে তখন শুনতে পাবেন পাহাড়ি নদীর স্রোত এবং ঝিঁঝিপোকার ডাক। এখানে হয়তো আপনি অত্যধুনিক হোটেল পাবেন না, কিন্তু সুন্দর হোমস্টে পেয়ে যাবেন। (Phurun Gaon) এছাড়াও এখানে বনফায়ারের ব্যবস্থাও করতে পারবেন। তবে যাওয়ার আগে অবশ্যই হোমস্টেতে ফোন করে বুকিং করে যেতে হবে। নইলে আপনি হোমস্টে পাওয়া নিয়ে বিপদে পড়তে পারেন। হোমস্টে থাকাকালীন (Phurun Gaon)এখানে সব সবজি খাবেন তা সবই চাষ করা হয়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নেপালি খাবারদাবারের স্বাদ নিতে পারবেন অনায়াসে।

 

এবার জেনে নিন কিভাবে যাবেন (Phurun Gaon)

ট্রেনে বা বাসে যাতেই যান আপনাকে নামতে হবে শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে (Phurun Gaon)আপনাকে চলে আসতে হবে পেডংয়ে। আবার এখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যান ফুরুনগাঁও গ্রামে। সময় লাগবে প্রায় ৩০ মিনিট। তাই বেশি দেরি না করে জলদি পুজোর ছুটিতে ঘুরে আসুন এই অপরূপ (Phurun Gaon)গ্রাম থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *