আজকের দিনেভারতরাজনীতি

Mahua Moitra : মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় মহুয়া! ‘এভাবে FIR হয় না’ জানাল দিল্লি পুলিশ

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির (Mahua Moitra)পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে ‘ক্রিমিনাল’ বলে কটাক্ষ করে অবিলম্বে FIR ও গ্রেফতারির (Mahua Moitra)দাবি জানিয়েছেন তিনি। যদিও পুলিশ জানিয়ে দিয়েছে, ২০২৩-এর আইন অনুযায়ী CEC-র বিরুদ্ধে এভাবে FIR সম্ভব(Mahua Moitra) নয়।

 

অভিযোগপত্রে মহুয়ার দাবি, CEC জ্ঞানেশ কুমার (Mahua Moitra)এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। অন্য দুই কমিশনার সুখবীর সিং সঁধু ও বিবেক জোশী লিখিতভাবে জানিয়েছেন, জ্ঞানেশের সিদ্ধান্ত অবৈধ ও বেআইনি। ফর্ম ৬-এ বেআইনিভাবে নতুন প্রশ্ন যোগ এবং পশ্চিমবঙ্গে (Mahua Moitra)৩৩ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি। DG IT সীমা খন্নার সঙ্গে মিলে BLO ও ERO-দের ক্ষমতা খর্ব করে(Mahua Moitra) ভোটার তালিকা বিকৃতির অভিযোগও করেছেন মহুয়া।

 

উল্লেখ্য, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে(Mahua Moitra) দাবি করা হয়েছে, গত ১০ মাসে ১৪ বার দুই নির্বাচন কমিশনার কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়েছেন। এই রিপোর্ট সামনে আসতেই জ্ঞানেশের পদত্যাগ ও গ্রেফতারির(Mahua Moitra) দাবিতে সরব হয়েছেন মমতা, রাহুল, কেজরিওয়ালরা। থানায় অভিযোগ জানিয়ে ভিডিওবার্তায় মহুয়া বলেন, ২০২৩-এর আইনের ১৬ ধারার রক্ষাকবচ দেখিয়ে পুলিশ FIR নিতে অস্বীকার করেছে। তবে তিনি ছাড়বেন না,(Mahua Moitra) আইনি লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *