আজকের দিনেবাংলার আয়না

Khuti Puja : অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সাড়ম্বরে বাগবাজার সার্বজনীনের খুঁটিপুজো, অটুট ১০৮ বছরের ঐতিহ্য

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দীর্ঘ টানাপোড়েন ও আইনি জট কাটিয়ে অবশেষে খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হল বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের (Khuti Puja)। রবিবার বৃষ্টিমুখর সকালে ঢাকের বাদ্যে নতুন কমিটির হাতে শুভারম্ভ হল ১০৮ বছরের ঐতিহ্যবাহী এই পুজোর (Khuti Puja)।

 

বাগবাজার পুজো কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। গত ৩০ আগস্ট আদালত নিযুক্ত দুই পর্যবেক্ষকের উপস্থিতিতে ভোট হয়। (Khuti Puja) ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন। কিন্তু নাটকীয়ভাবে সম্পাদক পদের দুই প্রতিদ্বন্দ্বী, দুই ভাই গৌতম ও ভাস্কর নিয়োগী ৩৩টি করে সমান ভোট পান। কার্যকরী সদস্য পদেও টাই হয়। সভাপতির কাস্টিং ভোট নিয়ে বিতর্ক (Khuti Puja) তৈরি হলে এক পক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়।

 

এর জেরে পুজো হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় শহরবাসীর মনে। (Khuti Puja) অবশেষে গত মঙ্গলবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য কমিটি গঠন প্রক্রিয়াকে সঠিক বলে রায় দেন এবং আবেদনকারী রবিশংকর সেনগুপ্তের আবেদন খারিজ করেন (Khuti Puja)।

 

১৯১৯ সালে ৫৫ বাগবাজার স্ট্রিটে নেবুবাগান বারোয়ারি নামে এই পুজো শুরু হয়েছিল (Khuti Puja)। ১৯৩২ সালে সোসাইটি অ্যাক্টে নথিভুক্ত হয়। থিমের জোয়ারে গা না ভাসিয়ে (Khuti Puja)আজও সাবেকি বনেদিয়ানাই এই পুজোর গর্ব।

 

আদালতের রায়ের পর স্বস্তি ফিরেছে উদ্যোক্তাদের মধ্যে (Khuti Puja)। কমিটির সদস্যরা জানিয়েছেন, ১০৮ বছরের ঐতিহ্য-গরিমা অক্ষুণ্ণ থাকবে। চতুর্থীতেই আরও জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হবে বাগবাজার সার্বজনীনের পুজো (Khuti Puja)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *