আজকের দিনেগরম মাশলা

Chhena kachuris : চটজলদি বানিয়ে ফেলুন ছানার কচুরি

কিউ ইন্ডিয়া বাংলা : হিঙের কচুরি কড়াই শুটির কচুরি, এই সব এখন অতীত (Chhena kachuris)। চলুন এবার ফেরা যাক নতুন কিছু রেসিপি নিয়ে। আজ শিখবো এক অন্য-রকম রেসিপি ছানার কচুরি। একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি এই ছানার কচুরি (Chhena kachuris)। চলুন দেখে নিই ছানার কচুরি বানাতে কি কি লাগছে –

উপকরণ: (Chhena kachuris)

ছানা – ২০০ গ্রাম

কাঁচালংকা – ১টা

আদা – ১ ইঞ্চি

ঘি – ১ টেবিল চামচ

নুন – পরিমাণ মতো

চিনি – অল্প পরিমাণে

মৌরি গুঁড়ো – ১ চিমটে

ময়দা – ২ কাপ

সাদা তেল – পরিমাণ মতো

গরমমশলা গুঁড়ো – ১ চা চামচ

দুধ – ১কাপ

চলুন এবার শিখি কিভাবে রান্নাটা করব –

প্রণালী: (Chhena kachuris)

প্রথমে ময়দা নুন, চিনি, ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে (Chhena kachuris)। এরপর দুধ ও সামান্য গরম জল দিয়ে ভালো করে মেখে নিন। তারপর সাদা তেল বা ঘি দিয়ে আরও একটু ময়ান (Chhena kachuris) দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। এবার একটা পাত্রে ঘি দিয়ে আদা ও কাঁচালংকা বাটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিন। তারপর ওর সাথে মিশিয়ে ফেলুন ছানা, নুন, চিনি, মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পুর বানিয়ে ফেলুন (Chhena kachuris)। এবার ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে একটু করে পুর ভরে সাবধানে হাতের সাহায্যে আলগা চাপ দিয়ে গোল করে বেলে নিন (Chhena kachuris)। তারপর কড়াইতে তেল গরম করে ডুবো তেলে লাল লাল ভেজে নিন। কচুরি ভাজা হলে আলুর দম বা ঘুঘনির সাথে পরিবেশন করুন (Chhena kachuris)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *