MAMATA BANARJEE: শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতার সভায় হাই কোর্টের সবুজ সংকেত, বেঁধে দিল কড়া শর্ত
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শ্রীরামপুর কোর্ট ময়দানে সভার অনুমতি পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANARJEE)। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছে। (MAMATA BANARJEE)
১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে কর্মসূচি করার কথা ছিল তৃণমূলনেত্রী মমতার (MAMATA BANARJEE)। অনুমতি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মামলা গড়ায় হাই কোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানান, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সভা করা যাবে।
আদালতের শর্তগুলি হল:
– ১০০০ জনের বেশি জমায়েত করা যাবে না
– সভা থেকে কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না
– খুব বড় মঞ্চ করা যাবে না, সভা শেষ হলেই মঞ্চ খুলতে হবে
– ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে ১০ জন স্বেচ্ছাসেবকের নাম ও মোবাইল নম্বর জমা দিতে হবে
এই শর্ত নিয়েই আদালতে বাদানুবাদ বাধে। মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জমায়েতের সীমার বিরোধিতা করেন। পাল্টা সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য।
শর্তসাপেক্ষে অনুমতি মিললেও ১০০০ জনের সীমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল শিবির। ২৬ তারিখের সভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে শ্রীরামপুরে।
