ACL-Football : ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এশিয়ার দরবারে ভারতের প্রতিনিধি ইস্টবেঙ্গলের ইতিহাস। প্রথমবার এসিএল টু’র ম্যাচ খেলতে নেমে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ল লাল-হলুদ। ২-০ গোলে এগিয়ে গিয়েও ৪০ মিনিটের মধ্যেই সেই লিড হাতছাড়া, তবুও বিশ্বকাপারদের বিরুদ্ধে দুরন্ত লড়াই মহম্মদ রশিদ-আনোয়ার আলিদের।(ACL-Football)
সদ্য বিশ্বকাপ খেলে আসা ইয়াজিদ আবুলায়লা, সালিম ওবেদ এবং মাহমুদ আল মারদি ছিলেন আল হুসেনের প্রথম একাদশে। মাহমুদ খেলেছেন খোদ আর্জেন্টিনার বিরুদ্ধেও।
নেপালে হড়পা বানে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচ। শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। ১০ মিনিটের মাথায় দানি রামিরেজের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। তারপর ব্যবধান বাড়িয়ে ২-০ করে ইস্টবেঙ্গল।(ACL-Football)
মনে হচ্ছিল জয় নিয়েই ফিরবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জর্ডনের চ্যাম্পিয়নরা। ৪০ মিনিটের ব্যবধানে ২ গোল শোধ করে দেয় আল হুসেন। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন গোলকিপার প্রভসুখন সিং গিল, না হলে ফল অন্য হতে পারত।
এদিন প্রথম একাদশে ছিলেন বঙ্গসন্তান সন্দীপ মাণ্ডি। চোট সত্ত্বেও মাঠে নামেন অধিনায়ক রশিদ। ছিলেন না বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো তারকারা, ছিল না বিদেশি স্ট্রাইকারও। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মগজাস্ত্রেই লড়াই দেয় দল।
প্রথম একাদশের একাধিক তারকা ছাড়াই, ২-০ এগিয়ে থেকে ২-২ ড্র করল ইস্টবেঙ্গল। জয় হাতছাড়া হলেও নোয়াল জর্ডনে বিশ্বকাপার বোঝাই দলকে আটকে ইতিহাস গড়ল লাল-হলুদ। এসিএল টু’তে প্রথম পয়েন্ট ঘরে তুলল গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা।(ACL-Football)
