Censor Board-Prasenjit : সেন্সর বোর্ডের নয়া কমিটিতে চমক, জায়গা পেলেন টলিউডের বুম্বাদা !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ বোর্ডের নতুন কমিটি গঠন। বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে পুনর্গঠন করা হলো সেন্সর কমিটির। নয়া সদস্য তালিকায় নাম রয়েছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।(Censor Board-Prasenjit)
১৮ জন সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। বিনোদন দুনিয়ার একঝাঁক ব্যক্তিত্বের নাম রয়েছে সেই তালিকায় – প্রীতি জ়িন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপালি গঙ্গোপাধ্যায় ও পল্লবী জোশী। পাশাপাশি নজর কেড়েছেন বাংলার সুপারস্টারও।(Censor Board-Prasenjit)
আরও রয়েছেন বিনোদ অনুপম, মনোজ জোশী, অভিষেক জৈন, সঙ্গীত পরিচালক রিকি কেজ, পরিচালক প্রিয়দর্শন, গায়ক হন্সরাজ হন্স, সুপ্রিয়া ইয়ারলাগড্ডা, যতীন্দ্র মিশ্র, নীল মাধব পান্ডা, নিশিন্ধা ওয়াদ, ওয়ামন কেন্দ্র এবং রমেশ পতঙ্গেরা।
আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নতুন বোর্ড কার্যকর থাকবে। সেন্সরের সমস্ত দায়িত্ব সামলাবেন এই নতুন বোর্ডের সদস্যরাই।(Censor Board-Prasenjit)
