আজকের দিনেখেলাবিশ্বভারত

WPL 2027-Cricket : ২০২৭ ডব্লিউপিএল-এর দিন ঘোষণা বোর্ডের, ১৪ জানুয়ারি থেকে শুরু হরমনপ্রীতদের লিগ !

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরুর দিন ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানানো হল নিলাম এবং রিটেনশনের শেষ দিনও।(WPL 2027-Cricket)

আগামী ডব্লিউপিএল শুরু হবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। শেষ হবে ৭ ফেব্রুয়ারি। তার আগে রয়েছে নিলাম পর্ব। ডব্লিউপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ মতো ক্রিকেটারদের কিনতে পারবে।(WPL 2027-Cricket)

ডব্লিউপিএলের নিলাম হবে ২৮ অক্টোবর কোচিতে। রিটেনশন অর্থাৎ ক্রিকেটার ধরে রাখার তালিকা জমা দিতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে।

ডব্লিউপিএল শেষ হওয়ার এক সপ্তাহ পর শুরু হবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বই এবং বডোদরায় হবে ম্যাচগুলি।(WPL 2027-Cricket)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *