আজকের দিনেবাংলার আয়না

Baruipur : বারুইপুরে উদ্ধার সোনা ও নগদ টাকা, গ্রেফতার ২

 

কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর: চোরাই সোনা পাচারে বারুইপুরে গ্রেফতার হলো ২ ব্যক্তি (Baruipur)। ধৃত দুই জনের থেকে উদ্ধার হয়েছে ৮টি সোনা সদৃশ ধাতব বস্তু, যার মোট ওজন প্রায় ১৬.৯২০ গ্রাম। এর সঙ্গে উদ্ধার হয়েছে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা। তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি চোরাই সোনার অলংকার কেনাবেচার কাজ করতো(Baruipur)। ধৃত ব্যক্তিদের নাম একজন সৌমেন নস্কর, বাড়ি জয়নগর থানার অন্তর্গত গড়েরহাট এলাকায়। আরেকজন হল সাবির গাজী, বাড়ি সোনারপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুর এলাকায় (Baruipur)।

 

গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল বারুইপুরের কাছারিপাড়া এলাকায় অভিযান চালায় (Baruipur)। অভিযানে আটক করা হয় দুই অভিযুক্তকে, এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ধৃতদের। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়নি এই সোনা তারা কথা থেকে পেয়েছে। এছাড়াও এই ঘটনার সাথে আরও কে কে যুক্ত আছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি (Baruipur)। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা (Baruipur)।

 

বারুইপুর প্রশাসন ধৃতদের গ্রেফতার করে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে (Baruipur)। এই ঘটনার জাল কত দূর ছড়িয়েছে, ঘটনায় কে কে জড়িত, কোথা থেকে এই সমস্ত চোরাই জিনিসপত্র আসছে সে সমস্ত যাচাই করছে তদন্তকারীরা। এই ঘটনায় বড়ো কোন চক্র রয়েছে কিনা সে দিকে খোঁজ চালানো হচ্ছে। এছাড়াও ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জাওয়া হচ্ছে (Baruipur)। তাদের থেকে কোনরকম গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার ব্যপারে বিষয়ে আশাবাদী তদন্তকারী অফিসাররা। পাশাপাশি এলাকার মানুষদের সাথেও কথা বলছে প্রশাসনিক আধিকারিকরা (Baruipur)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *