আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

RITABRATA TMC : জোড়া ফুল কার? প্রতীক যুদ্ধের মাঝেই নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী দিল ঋতব্রত শিবির

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- প্রতীক জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল (RITABRATA TMC )। সোমবার সন্ধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ঋতপন্থী তৃণমূলের তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে এহেতাশামুল হককে এবং রেজিনগরে প্রার্থী হয়েছেন সফিউজ্জামান শেখ। (RITABRATA TMC )

এর আগেই কালীঘাটপন্থী তৃণমূলও দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করেছে মমতা শিবির। দীর্ঘদিন জল্পনা ছিল নন্দীগ্রামে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন। তিনি লড়লে প্রার্থী দেবে না বলে জানিয়েছিল ঋতব্রত শিবির (RITABRATA TMC )। কিন্তু মমতা না লড়ায় প্রার্থী ঘোষণা করল তারাও।

তৃণমূলের দলীয় অ্যাকাউন্ট ও জোড়া ফুল প্রতীক নিয়ে আদালতে এবং নির্বাচন কমিশনে লড়াই জারি রয়েছে দুই শিবিরের। দুই পক্ষই কমিশনের কাছে নিজেদের নথি ও বক্তব্য জমা দিয়েছে। নাটকীয়ভাবে দুই শিবিরই জোড়া ফুল প্রতীকেই লড়াইয়ের কথা ঘোষণা করেছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তারাই আসল তৃণমূল কংগ্রেস। তাই জোড়া ফুল প্রতীকেই তারা প্রচার চালাবেন। নির্বাচন কমিশন ১৬ তারিখ শুনানির দিন দিয়েছে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ তারিখ। কমিশন কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে উভয় শিবির।

ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, একই প্রতীক নিয়ে কি দুই তৃণমূল মুখোমুখি লড়বে? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের থেকেও এই উপনির্বাচনে বড় হয়ে উঠছে তৃণমূল বনাম তৃণমূলের ভোটব্যাঙ্ক ভাগাভাগির লড়াই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *