আজকের দিনেতিলোত্তমা

Crime Zone : কোন এলাকায় কোন অপরাধ বেশি ? কলকাতায় ‘হটস্পট’ চিহ্নিত শুরু লালবাজারের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ছিনতাই, লুট, চুরির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ ও বেআইনি মাদক পাচার। শহরের অপরাধ দমনে এবার নতুন কৌশল নিল কলকাতা পুলিশ। অপরাধভিত্তিক ‘হটস্পট’ চিহ্নিত করে সেই অনুযায়ী পদক্ষেপ করার তোড়জোড় শুরু করল লালবাজার।(Crime Zone)

সূত্রের খবর, সম্প্রতি অপরাধদমন নিয়ে বৈঠকে বসেছিলেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ছিনতাই, লুট, চুরি, সাইবার অপরাধ – কোন ধরনের অপরাধ কোন এলাকায় বেশি হচ্ছে তার তালিকা প্রস্তুত করা হবে। প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে পাঁচটি করে এলাকা চিহ্নিত করা হবে। সেই সব এলাকাকে নির্দিষ্ট অপরাধের ‘হটস্পট’ হিসেবে গণ্য করা হবে।(Crime Zone)

শুধু এলাকা চিহ্নিতকরণেই থেমে থাকতে চায় না পুলিশ। কী ভাবে ওই এলাকাগুলিতে অপরাধ কমানো যায়, তার রূপরেখা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। হটস্পট চিহ্নিত করার পর সেখানে নজরদারি বাড়ানো হবে। প্রয়োজনে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হবে।

লালবাজারের আরেক মাথাব্যথার কারণ অবৈধ মাদক পাচার। কলকাতার আনাচে-কানাচে সক্রিয় মাদক পাচার চক্র। তা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি মাদক নিয়ে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

পুলিশ সূত্রে খবর, অপরাধ কমাতে কী কী ব্যবস্থা নেওয়া যায় তার পরিকল্পনা প্রস্তুত করে তা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পদক্ষেপ করতে হবে। হটস্পট ম্যাপিংয়ের মাধ্যমে গোড়া থেকে অপরাধ নির্মূল করাই লক্ষ্য লালবাজারের।(Crime Zone)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *