আজকের দিনেবিশ্বভারত

NEPAL FOREIGN MINISTER : ভারতও পার পাবে না! হিমালয়ের রুদ্ররোষ নিয়ে দিল্লিকে সতর্কবার্তা নেপালের বিদেশমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে হড়পা বানে ছারখার হওয়ার পর এবার ভারতকে সতর্ক করলেন নেপালের বিদেশমন্ত্রী (NEPAL FOREIGN MINISTER) শিশির খানাল। তাঁর হুঁশিয়ারি, পরিবেশ নিয়ে এখনই না ভাবলে ভারতকেও একই বিপর্যয়ের মুখে পড়তে হবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে (NEPAL FOREIGN MINISTER) শিশির খানাল বলেন, ভারত-নেপাল সম্পর্ককে এতদিন ‘রুটি-বেটি’ বা ‘সীতা-রাম’-এর সাংস্কৃতিক বন্ধন হিসেবে দেখা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে সম্পর্ককে পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক সুরক্ষার নিরিখে দেখার।

তাঁর কথায়, “হিমালয় গললে সমুদ্রে জলস্তর বাড়বেই। বুধবার সেই ভয়ানক ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটেছে। আচমকা জলস্তর বেড়ে গিয়ে নেপালের একের পর এক এলাকা ধ্বংস হয়ে গিয়েছে।”

তিনি (NEPAL FOREIGN MINISTER)  মনে করিয়ে দেন, পরিবেশগতভাবে চীন, নেপাল, ভারত এবং ভুটান একে অপরের সঙ্গে যুক্ত। এবার হড়পা বান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেনি, কিন্তু পরেরবার ভারতেও এমন বিপর্যয় হতেই পারে। তাই শত্রুতা ভুলে জলবায়ু পরিবর্তন নিয়ে সব দেশের একসঙ্গে কাজ করা উচিত।

এদিকে নেপাল বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রাই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ, তিব্বতে উদ্ধারের অপেক্ষায় ২০০ জন। প্রাথমিক তথ্য অনুযায়ী এই সংখ্যা, বাস্তবে আরও বাড়তে পারে।

নেপালের এই বিপর্যয় শুধু একটি দেশের নয়, গোটা হিমালয় অঞ্চলের জন্য অশনি সংকেত। নেপালের বিদেশমন্ত্রীর বার্তা স্পষ্ট – হিমালয়কে বাঁচাতে না পারলে ভারত-সহ কোনও প্রতিবেশীই রক্ষা পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *