KALYAN BANARJEE : ২০ বিক্ষুব্ধ সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে তৃণমূল, ইঙ্গিত কল্যাণের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (KALYAN BANARJEE)। তাঁর কথায়, “আগামী এক সপ্তাহের মধ্যে আশা করি একটা কিছু দেখতে পাবেন।”
সংসদে এখনও তৃণমূলের পরিচয়েই অধিবেশনে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ সাংসদরা। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও এখনও এনসিপিআই-কে মান্যতা মেলেনি। এর মধ্যেই মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বৈঠকে যোগ দেন ২০ জন সাংসদ। (KALYAN BANARJEE)
এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ। তিনি বলেন, “এরা সবাই গদ্দার। পশ্চিমবঙ্গে একসঙ্গে এত গদ্দার জন্মায়নি আগে। মিরজাফর একজন বেইমান ছিল, এখানে ২০ টা গদ্দার। যেদিন থেকে ওরা এনসিপিআই-তে গিয়েছে, সেদিন থেকেই ডিফেকশন লাগু হয়ে গিয়েছে।” (KALYAN BANARJEE) তাঁর দাবি, “সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এরা ডিফেক্টেড এমপি। সংবিধান অনুযায়ী, যেদিন থেকে ওরা গিয়েছে, সেদিন থেকে আর মেম্বারশিপ নেই।”
কল্যাণ জানান, বিষয়টি নিয়ে মেসেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছেন। মমতা-অভিষেকের সবুজ সংকেত মিললেই এনসিপিআই-এর বৈধতা এবং ২০ সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করার বিষয়ে মামলা দায়ের হতে পারে। স্পিকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করার পক্ষেও সওয়াল করেন তিনি। বলেন, “স্পিকার সিদ্ধান্ত নেননি বলে তো আমরা বসে থাকতে পারি না।”
২১ জুলাইয়ের পর বিক্ষুব্ধদের জন্য দলের দরজা খোলা আছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি কল্যাণ। তবে তাঁর হুঁশিয়ারি, “আগামী সপ্তাহের পরই আশা করি একটা কিছু দেখতে পাবেন।” তৃণমূল আদৌ সুপ্রিম কোর্টে যায় কি না, সেদিকেই এখন নজর সকলের।
