আজকের দিনেবাংলার আয়না

TARAPITH TEMPLE : তারকেশ্বরের পর এবার তারাপীঠ! কৌশিকী অমাবস্যায় মা তারার মন্দিরে হবে পুষ্পবৃষ্টি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- কৌশিকী অমাবস্যাকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টির পরিকল্পনা রাজ্য সরকারের। তারকেশ্বরের আদলে ১০ সেপ্টেম্বর মা তারার মন্দির চত্বরে আগত লক্ষ লক্ষ ভক্তের উপর হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হবে। একই সঙ্গে অমাবস্যার আগেই তারাপীঠে একটি নতুন সেবা শিবিরের উদ্বোধন করতে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (TARAPITH TEMPLE)

প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। এবার ১০ সেপ্টেম্বর অমাবস্যা। রাজ্যে পালাবদলের পর তারাপীঠ মন্দিরে নতুন কমিটি গঠন হয়েছে এবং নিয়মে একগুচ্ছ বদল আনা হয়েছে। (TARAPITH TEMPLE)

ভক্তদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। কৌশিকী অমাবস্যার প্রায় দেড় মাস আগে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে ভক্তদের নির্বিঘ্নে পুজো দেওয়া, নিরাপত্তা জোরদার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, অস্থায়ী চিকিৎসা শিবির, যান নিয়ন্ত্রণ, পার্কিং এবং ভিড় সামলানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। (TARAPITH TEMPLE)

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়। কৃষিমন্ত্রী বলেন, ”তারাপীঠের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ, চলমান প্রকল্প এবং কৌশিকী অমাবস্যাকে নতুন সরকারের উদ্যোগে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে আয়োজন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

প্রসঙ্গত, এবার তারকেশ্বরে শ্রাবণ মেলায় প্রত্যেক রবিবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করেছে রাজ্য সরকার। এবার সেই একই ছবি দেখা যাবে তারাপীঠেও।

পুষ্পবৃষ্টি ও নতুন সেবা শিবিরের উদ্বোধনকে কেন্দ্র করে এবারের কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বাড়তি ভিড়ের আশা করছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফর ও সরকারি উদ্যোগ মিলিয়ে উৎসবকে স্মরণীয় করে তোলাই লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *