আজকের দিনেগ্রীন রুম

Amir Khan: ৫ জুলাই ফের তৃতীয়বার বিয়ের পিড়িতে ৬১’ র আমির খান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলিউড তারকা আমির খান। এটি তাঁর তৃতীয় বিয়ে। সংবাদমাধ্যমের সামনে নিজেই এই বিয়ের কথা স্বীকার করেছেন তিনি। আমির জানান, ৫ জুলাই তাঁর বিয়ে। খুব ঘরোয়া একটি ছোটও অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই বিয়ের অনুষ্ঠান হবে। তার ছোট বেলার বন্ধু সহ আত্মীয় স্বজনদের নিয়ে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে।

আমিরের বিয়ে হতে চলেছে তাঁর ২৫ বছরের দীর্ঘ সময়ের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে। মুম্বইয়ের নিজ বাসভবনে এক ঘরোয়া পরিবেশের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হবে। বৃহস্পতিবার মুম্বইয়ের ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ স্ত্রিনিংয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই তাঁর বিয়ের খবর নিশ্চিত করেছেন।  আসন্ন বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমার বিয়ে। এটি অত্যন্ত ছোট এবং পারিবারিক একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা দুই পরিবারের উপস্থিতিতে ঘরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছি।’

দিনটিকে নিজের জন্য অত্যন্ত বিশেষ উল্লেখ করে আমির খান বলেন, আমাদের জন্য এটি অত্যন্ত বিশেষ একটি দিন। আমরা সবার আশীর্বাদ ও ভালোবাসা প্রত্যাশা করছি। আমাদের সুখী জীবন ও সুন্দর পথচলার জন্য সবাই প্রার্থনা করবেন।‘

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ ১৬ বছরের তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০০২ সালে। রীনা ও আমিরের দুই সন্তানের নাম জুনায়েদ খান ও ইরা খান। পরে ২০০৫ সালে আমির খান চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। প্রায় ১৫ বছরের সংসার। ২০২১ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরেও কিরণকে আমিরের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। তাদের একমাত্র সন্তান আজাদ রাও-এর দায়িত্ব সমানতালে পালন করে চলেছেন আমির ও কিরণ।  এবার গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হবেন আমির। আমির এবং গৌরী দুজনেরই আগের পক্ষের সন্তানরাও বিয়েতে উপস্থিত থাকবে। সূত্রের খবর, সন্তানেরা তাঁদের নতুন সফরের সাক্ষী হওয়ার পাশাপাশি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানেও বিশেষ ভূমিকা পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *