আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

Abhishek : বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, সোমবারই হবে শুনানি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট অনুমতি না দেওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা।

অমিত শাহকে ‘অপমানজনক’ মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এরপর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেন তিনি।

সেই আবেদনের শুনানিতে আদালত এসএসকেএম হাসপাতালে চোখ দেখিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি প্রশ্ন তোলেন, “বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে।” প্রয়োজনে এসএসকেএমে মেডিক্যাল বোর্ড গঠনের কথাও বলেন তিনি।

হাই কোর্টের এই নির্দেশের পর এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অভিষেক। আবেদনে তিনি জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশ মেনে তদন্তে সবরকম সহযোগিতা করছেন। ডিজে মামলায় ইতিমধ্যে কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ছাড়পত্র মেলেনি।

আগামী ২৯ জুলাই তাঁর আমেরিকা যাওয়ার কথা ছিল। সেই আবেদনও মঞ্জুর করেনি হাই কোর্ট। এবার শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। মামলাটির শুনানি আগামী সোমবার হওয়ার সম্ভাবনা।

চিকিৎসার নামে বিদেশযাত্রা, নাকি মামলা এড়ানোর কৌশল — প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের হাতেই। সোমবারের রায়েই স্পষ্ট হবে সব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *