সুস্থ থাকতে ১০ মিনিটই যথেষ্ট !
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ নজরকাড়া শরীর পেতে না হোক, সুস্থ থাকার জন্যই শরীরচর্চা প্রয়োজন, বার বার বলছেন চিকিৎসকেরা। ডায়াবিটিস থেকে হার্টের সমস্যা, স্থূলত্ব, কোমরে-পিঠে ব্যথা— যাবতীয় অসুখের নেপথ্যে কায়িক শ্রমের অভাব এবং শরীরচর্চা না করাকে কারণ হিসাবে দায়ী করা হচ্ছে।
দিনের শেষে যখন শরীর আর চলে না, মনে হয় বিছানায় গা এলিয়ে দেওয়াতেই শান্তি। এর মধ্যে জিমে যাওয়া, সকাল-বিকাল হাঁটাহাটি কখন হবে?
বাহানা নয়, চাইলে যে শরীরচর্চা হতে পারে বাড়িতেই, তা-ও ১০ মিনিটে।
সারাদিনের কাজের ফাঁকে মাত্র ১০ মিনিট বের করে এই ৫টি ব্যায়াম করতে পারলে আপনার শরীরের অতিরিক্ত মেদ ঝড়ে যাওয়ার পাশাপাশি, ব্যাথা-বেদনাও কমে যাবে ধীরে ধীরে।
স্কোয়াট: শুরু হবে স্কোয়াট দিয়ে। এই ব্যায়ামে চেয়ারে বসার মতো ভঙ্গিমায় শূন্যে বসে হাত দুটো নমস্কারের ভঙ্গিতে রাখুন। শরীরের নিম্নাংশের পেশি সবল হয়।
পুশ-আপ: শরীরের ঊর্ধ্বাংশের শক্তি বৃদ্ধির জন্য ভাল ব্যায়াম। এতে মেদও ঝরে, শরীর সুগঠিত হয়। উপুড় হয়ে শুয়ে কনুইয়ে ভর দিয়ে এই ব্যায়ামটি করতে হয়।
প্ল্যাঙ্ক: তলপেট, নিতম্ব-সহ কোমরের পেশি সবল রাখতে সহায়ক, এতে তলপেটের মেদ গলে দ্রুত। উপুড় হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর দিয়ে ব্যায়ামটি করতে হয়।
বাইসাইকেল ক্রাঞ্চ: চিত হয়ে শুয়ে মাথার পিছনে দুই হাত ভাঁজ করে রাখতে হয়। কোমর থেকে পা ৯০ ডিগ্রি কোণে রেখে ব্যায়ামটি করা হয়। তলপেটের জন্য খুব ভাল ব্যায়াম এটি।
হাই নিজ়: হাঁটুর ব্যায়াম। সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত সামনে প্রশস্ত করে এক এক করে হাঁটু তুলতে হয় সেই উচ্চতা পর্যন্ত।
৩০ সেকেন্ড একটি সেট করার পরে ৩০ সেকেন্ডের বিরতি ধার্য। স্বল্প সময়ে অতিরিক্ত কায়িক শ্রমের ৫টি ব্যায়াম যথোপযুক্ত ।
