আজকের দিনেসুস্থ থাকুন

আপনার জন্য কোনটি সঠিক? ওয়াক্সিং নাকি শেভিং!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ শরীরের বিভিন্ন জায়গার অবাঞ্ছিত লোম পরিস্কার করতে মহিলারা রেজার, ওয়াক্সিং,শেভিং করে থাকেন। সবকিছু কিন্তু সকলের জন্য একদমই নয়, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সবার ত্বক সমান নয়। তাই আপনার ত্বক বুঝে যেটা আপনার জন্য ভালো সেটা ঝেছে নিতে হবে । বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল। ভুল পদ্ধতি বেছে নিলে ত্বকে লালচে ভাব, র‍্যাশ, জ্বালা বা ইনগ্রোন হেয়ার দেখা দিতে পারে। তাই খুব সাবধান ! জেনে নিন আপনার জন্য কোনটা ভালো

ওয়্যাক্সিং

ওয়্যাক্সিং এমন এক পদ্ধতি যার মাধ্যমে লোম গোড়া থেকে সরাসরি তুলে ফেলা হয়। ফলে ত্বক দীর্ঘ সময় মসৃণ থাকে— সাধারণত ৩ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত। এর সুবিধা হল, বার বার লোম কাটতে হয় না, ফলে ত্বকের উপর ঘন ঘন চাপ পড়ে না। নিয়মিত ওয়্যাক্সিং করলে লোম ধীরে ধীরে পাতলা ও নরম হতে থাকে।

সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও আছে। এটি তুলনামূলক ভাবে কষ্টদায়ক এবং ভুল পদ্ধতিতে অ্যাপ্লাই করলে ত্বকে জ্বালা, লালচে ভাব বা সংক্রমণ হতে পারে। এছাড়া গরম ওয়্যাক্স সংবেদনশীল ত্বকের ক্ষতি করতে পারে।

শেভিং

শেভিংয়ের সময় রেজ়রের সাহায্যে ত্বকের উপরের অংশ থেকে লোম কেটে ফেলা হয়। এটি সহজ এবং ব্যথাহীন পদ্ধতি।

তবে শেভিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে—যেমন রেজ়র বার্ন, কেটে যাওয়া, ইনগ্রোন হেয়ার এবং ত্বকের জ্বালাপোড়া। বিশেষ করে যদি ব্লেড পুরোনো হয় বা ঠিক ভাবে ব্যবহার না করা হয়, তা হলে সমস্যা আরও বাড়ে।

সংবেদনশীল ত্বকের জন্য কোনটি ভালো?

প্রত্যেকের ত্বক আলাদা এবং তার প্রতিক্রিয়াও ভিন্ন। যদি আপনার ত্বক খুব সহজে কেটে যায় বা রেজ়রে জ্বালা করে, তা হলে ওয়্যাক্সিং দীর্ঘমেয়াদের জন্য ভালো হতে পারে।

যদি আপনার ত্বক ওয়্যাক্সিংয়ের ব্যথা বা টান সহ্য করতে না পারে, তা হলে শেভিং তুলনামূলক নিরাপদ। যাঁদের ত্বকে বার বার শেভ করলে র‍্যাশ হয়, তাঁদের ওয়্যাক্সিং করাই ভালো।

সঠিক পদ্ধতি বেছে নিন

ত্বকের ধরন, ব্যথা সহ্য করার ক্ষমতা, সময় এবং সুবিধা—এই চারটি বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। দীর্ঘস্থায়ী মসৃণতা চাইলে, ওয়্যাক্সিং ভালো। দ্রুত ও সহজ সমাধান চাইলে, শেভিং করতে পারেন। অতিসংবেদনশীল ত্বক হলে, আগে প্যাচ টেস্ট করে নিয়ে তারপরই সিদ্ধান্ত নিন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *