মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না রূপান্তরকামীরা, রায় মার্কিন সুপ্রিম কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা- মেয়েদের যেকোনও ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না রূপান্তরকামীরা। সেই নিষেধাজ্ঞা বজায় রাখল মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে আইডাহো বা ওয়েস্ট ভার্জিনিয়ার মতো প্রদেশগুলিতে ওই নিষেধাজ্ঞা কার্যকরে বাধা রইল না। অর্থাৎ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইবে, সেই সমস্ত ক্রীড়াবিদদের জন্মগত লিঙ্গ করে অনুমতি দেওয়া হবে। খেলাধুলোয় ‘ঐতিহ্য’ বজায় রাখতে মেয়েদের খেলায় রূপান্তকামীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন সরকার। গত এক বছরের বেশি সময় ধরে ট্রাম্পের সেই সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা তৈরি হয়েছিল। এই মামলার সূত্রপাত হয়েছিল আইডাহো স্টেটে। ২০২০ সালে সেই প্রদেশে চালু হয় ‘ফেয়ারনেস ইন উইমেন্স স্পোর্টস অ্যাক্ট’।
সেই আইনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইডোহো বিশ্ববিদ্যালয়ের এক রূপান্তকামী ক্রীড়াবিদ। পরে ভার্জিনিয়ার একটি প্রদেশেও একটি আইন নিয়ে আপত্তি ওঠে। ২০২১ সালের একটি আইনের প্রেক্ষিতে ওয়েস্ট ভার্জিনিয়া প্রদেশে মামলাটি করেছিলেন এক রূপান্তকামী। আবেদনে তাঁর বক্তব্য ছিল, তাঁর স্কুলে মেয়েদের দৌড় প্রতিযোগিতায় তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, যে সব মেয়ে চিকিৎসা করে রূপান্তরকামী হন, তাঁরা ক্রীড়াক্ষেত্রে কোনও অন্যায্য সুবিধা পেতে পারেন না। এই সব আইন যতটা না প্রমাণের ভিত্তিতে তৈরি, তার থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয় রাজনীতিকে। সেই কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরে এই সব নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে মামলা করেন রূপান্তকামী শিক্ষার্থীরা। তাঁদের যুক্তি ছিল, নিষেধাজ্ঞাগুলি মার্কিন সংবিধানের সম-সুরক্ষা নিশ্চয়তা লঙ্ঘন করে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সংক্রান্ত আইনেরও পরিপন্থী। তবে ছয় বিচারপতির বেঞ্চ নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে রায় দেয়। ফলে শুধু আইডোহো বা ওয়েস্ট ভার্জিনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে তেমন নয়, অন্য প্রদেশগুলিতে একই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
