আজকের দিনেবিশ্ব

কৃষ্ণসাগরে হামলার মুখে তুরস্কের তেলবাহী জাহাজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাশিয়া থেকে আনা তেলবাহী জাহাজে ফের হামলা । কৃষ্ণ সাগরে জলের নিচ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। তুরস্কের তেলবাহী জাহাজে স্বয়ংক্রিয় বোট দিয়ে হামলা চালানো হয়েছে । ইস্তানবুল থেকে যখন দূরত্ব ছিল ১৫ নটিক্যাল মাইল সেই সময় জাহাজে হামলা হয় যদিও জাহাজের ২৭ জন কর্মী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর তেলের জাহাজটিতে সিয়েরা লিওনের পতাকা লাগানো ছিল । রাশিয়ার নভেরাসিস্ক বন্দর থেকে তেল ভরা হয়েছিল জাহাজটিতে প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল ছিল । তবে কে বা কারা হামলা চালানো তা এখনো অব্দি স্পষ্ট নয় । তুরস্কের জাহাজ এটি নিশ্চিত করা হয়েছে । তুরস্কের পরিবহণ মন্ত্রী আব্দুলকাদির উরালোগলু বলেন, “তুরস্কের একটি সংস্থার বিদেশি পতাকা লাগানো জাহাজে রাশিয়ার অশোধিত তেল ছিল। মধ্যরাতের পর সেটিতে বিস্ফোরণ ঘটেছে। ইঞ্জিন রুমে জল ঢুকে গিয়েছে। সাহায্য় চেয়ে ফোন আসে আমাদের কছে। মনে হচ্ছে, ইঞ্জিন রুম লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। ড্রোন নয়, জল থেকে স্বয়ংক্রিয় যানের মাধ্য়মে হামলা চালানো হয় বলেই মনে হচ্ছে।”
প্রসঙ্গত এর আগে, ২০২৫ সালের নভেম্বর মাসে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন কৃষ্ণসাগরেই রাশিয়ামুখী দু’টি ট্য়াঙ্কারে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরান যুদ্ধে গোটা পশ্চিম এশিয়া জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। যার জেরে প্রভাব পড়েছে গোটা বিশ্বে । এই আবহের মধ্যে কৃষ্ণ সাগরে তুরস্কের জাহাজে এই হামলা পশ্চিম এশিয়ায় সংঘর্ষ পরিস্থিতির সঙ্গে যোগ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *