আজকের দিনেবাংলার আয়না

ভাঙড়ে তৃণমূলে ভাঙন, আইএসএফে যোগ তিন পঞ্চায়েত সদস্যের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে পালাবদলের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক দেখা গেলেও ভাঙড়ের ছবিটা উল্টো। সেখানে তৃণমূল ছেড়ে আইএসএফের দিকে পা বাড়াচ্ছেন নেতা-জনপ্রতিনিধিরা। শনিবার ভাঙড় ২ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের তিন তৃণমূল সদস্য যোগ দিলেন আইএসএফে।

রাজারহাট নিউটাউন লাগোয়া ভগবানপুরের ৫০ নম্বর বুথ সদস্য আজহার উদ্দিন সাপুই, ৫৪ নম্বর বুথ সদস্য সেরিনা বিবির স্বামী ইসরাফিল মোল্লা এবং ৬৯ নম্বর বুথ সদস্য লোকমান মোল্লা এদিন আইএসএফের অঞ্চল সভাপতি আবুল ফারাদের হাত থেকে খামচিহ্ন আঁকা পতাকা তুলে নেন। তিন জনই জানান, বিধায়কের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার উন্নয়নে সামিল হতেই দলবদল করেছেন তাঁরা।যদিও এলাকাবাসির দাবি, লোকমান এলাকায় সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি একটি বড় আবাসনে ইমারতী দ্রব্য সরবরাহ করেন। তাই ব্যবসা ধরে রাখার জন্য সুযোগ বুঝেই রাজনৈতিক জার্সি বদল করেছেন লোকমান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।আইএসএফের অঞ্চল সভাপতি আবুল ফারাদ বলেন, “প্রত্যেক বুথের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দলের উপরতলার নির্দেশ মত সবাইকে আমাদের দলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। এলাকার উন্নয়নে আমরা মিলেমিশে কাজ করবো।”

রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের স্রোতের মাঝে ভাঙড়ে আইএসএফের দিকে ঝোঁক স্পষ্ট। তিন পঞ্চায়েত সদস্যের দলবদলে ভগবানপুরে শক্তি বাড়াল নওশাদের দল। যদিও দলবদলের পিছনে উন্নয়ন না কি সিন্ডিকেটের হিসেব, তা নিয়ে চর্চা তুঙ্গে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *