আইপিএল ২০২৬-এ নাইটদের অধিনায়ক থাকছেন রাহানে ?
কিউ ইন্ডিয়া বাংলা:- এবছরের আইপিএল শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ । প্রথম ২০টি ম্যাচের সময়সূচি ও ঘোষণা করা হয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে । ২০২৪ সালে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হলেও তারপরের মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে হতাশাজনক ফল করে। ব্যাটার হিসেবে মোটামুটি সফল হলেও রাহানের অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। প্রথম একাদশ সাজানো থেকে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নাইট অধিনায়ক। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে গুঞ্জন উঠেছিল এবারে অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে অজিঙ্কা রাহানেকে । এ বিষয়ে নতুন একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে ।
প্রসঙ্গত গত আইপিএল ব্যাট হাতে ১৩ টি ম্যাচে রাহানে করেছিলেন মোট ৩৯০ রান যার মধ্যে ছিল তিনটি হাফ সেঞ্চুরি । কিন্তু অধিনায়ক হিসেবে তার রেকর্ড ভালো ছিল না । ১৩ টি ম্যাচ খেলে নাইটরা জয় পেয়েছিল মাত্র পাঁচটি ম্যাচে । প্লে অফেও যোগ্যতা অর্জন করতে পারেনি ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।ম্যাচের কঠিন সময়ে ধীর গতিতে রান তোলার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি । কিং খানের দলে অধিনায়ক পরিবর্তন নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। কিন্তু নতুন যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে সেই গুঞ্জন মিথ্যা প্রমাণিত হয়েছে । গতকাল রবিবার মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আসন্ন আইপিএলে এই অভিজ্ঞ ক্রিকেটারের উপরে ভরসা রাখতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে নাইটদের দলে যে ক্রিকেটাররা রয়েছেন অভিজ্ঞতার বিচারে রাহানেকে আদর্শ অধিনায়ক বলে মনে করা হচ্ছে তাই ফ্রাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে এই মরশুমে তাকে অধিনায়ক রাখার।
যদিও কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সরকারিভাবে এই মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেনি। আগামী দুই-তিন দিনের মধ্যেই নাইটদের নতুন অধিনায়কের নাম সরকারিভাবে জানা যাবে বলে আশা করা হচ্ছে।
