আজকের দিনেবিশ্ব

যুদ্ধ থামাতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানের শর্ত অপছন্দ তাঁর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তপ্ত গোটা পশ্চিম এশিয়া। বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহকারী রুট হরমুজ বন্ধে গোটা বিশ্বে তেলের হাহাকার চরম সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখনও ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন আমেরিকা ইরানের সঙ্গে চুক্তিতে যেতে নারাজ তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ‘ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, তবে আমরা চাই না।’ গত ১৪ ই মার্চ শনিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরান আমাদের সঙ্গে সমঝোতা করতে চাইছে। কিন্তু আমি এটা করতে চাই না। কারণ ওদের চুক্তির শর্ত আমার ঠিক পছন্দ নয় । ” ট্রাম্প আরো জানান ” যদি ওরা (ইরান) যুদ্ধ থামাতে চায় তবে ওদের চুক্তিতে এই শর্ত যুক্ত করতে হবে যেখানে লেখা থাকবে, ইরান পরমাণু সংক্রান্ত উচ্চাশা থেকে পুরোপুরি পিছু হটছে।” মার্কিন প্রেসিডেন্ট এর এই দাবি থেকে স্পষ্ট যুদ্ধ এখন থামছে না অনির্দিষ্টকালের জন্য জারি থাকতে চলেছে। হরমুজ প্রণালী পুরোপুরি চালু করতে ট্রাম্প আমেরিকার মিত্র দেশগুলিকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী বন্ধে যে দেশগুলি ক্ষতিগ্রস্ত তারা আমেরিকাকে সাহায্য করবে। এবং ওই জলপথ খুলতে যুদ্ধ জাহাজ পাঠাবে। তিনি চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এর কাছে হরমুজ প্রণালী সক্রিয় করতে সাহায্যের আশা করছেন।

দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইজরায়েল বারবার দাবি করেছে ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজে সফল হয়েছে ইরান। যা নিরাপদ ইউরেনিয়াম কর্মসূচির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এছাড়া ব্যালেস্টিক মিসাইল বন্ধের জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করেছিল । এই দুটি কারণ যুদ্ধ পরিস্থিতি তৈরির অন্যতম কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *