অন্যান্যআজকের দিনেবাংলার আয়নাভারত

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: ‘চাইল্ড লেবার’-এর বিরুদ্ধে লাল কার্ডের ডাক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো আজ, ১২ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’। শিশুশ্রম নির্মূলে সরকার, সমাজ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে একত্রিত করাই এই বিশেষ দিনটির মূল উদ্দেশ্য। যদিও গত কয়েক দশকে শিশুশ্রম রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবুও বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

বর্তমান পরিসংখ্যান

আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গেছে, আজও বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৮০ লক্ষ শিশু কোনো না কোনোভাবে শিশুশ্রমের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লক্ষ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

২০২৬-এর বিশেষ প্রতিপাদ্য

এবারের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের মূল প্রতিপাদ্য হলো— “Red Card to Child Labour: Fair Play for Children, Decent Work for Adults” (শিশুশ্রমের বিরুদ্ধে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্য অধিকার, প্রাপ্তবয়স্কদের জন্য শোভন কাজ)। এই প্রতিপাদ্যের মাধ্যমে প্রতিটি শিশুর নিরাপদ, সুস্থ এবং সুখী শৈশব নিশ্চিত করার জন্য বিশ্ববাসীর কাছে নতুন করে দায়বদ্ধতা ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজকের এই দিনে শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শনের অর্থ হলো, শিশুদের হাত থেকে কাজের সরঞ্জাম কেড়ে নিয়ে তাদের হাতে বই-খাতা তুলে দেওয়া। আমাদের দ্বায়িত্ব এবং লক্ষ্য এটাই হওয়া উচিত যেন কোন শিশু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। প্রাপ্তবয়স্কদের জন্য শোভন ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, যাতে অভাবের তাড়নায় আর কোনো শিশুকে কাজে যোগ দিতে না হয়। আজকের এই দিনে প্রতিটি সচেতন নাগরিককে শপথ নিতে হবে—শৈশব হোক শিক্ষার, শিশুশ্রমের নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *