Indranil Sen : পুজোর পাস কেলেঙ্কারিতে বড় ধাক্কা! ইন্দ্রনীলের আগাম জামিন খারিজ, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর পাস বিক্রিতে বিপুল দুর্নীতির অভিযোগে বড় ধাক্কা খেলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। আবেদন খারিজ হওয়ায় তাঁর গ্রেপ্তারির পথে আর (Indranil Sen) কোনও বাধা থাকল না।
অভিযোগের কেন্দ্রে রয়েছে দুর্গাপুজোর (Indranil Sen) প্রিভিউ শো এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে প্যান্ডেলে এন্ট্রি পাস বিক্রি। অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, এই পাস বিক্রির নামে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং বিপুল দুর্নীতি হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই (Indranil Sen) বউবাজার থানায় এফআইআর দায়ের হয়।
এই মামলাতেই গ্রেপ্তারির আশঙ্কা করছিলেন ইন্দ্রনীল সেন (Indranil Sen)। সেই আশঙ্কা থেকেই আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন দীর্ঘ শুনানি চলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি তাঁর আগাম জামিনের আবেদন খারিজ (Indranil Sen) করে দেন। ফলে এই মামলায় তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের সামনে আর কোনও আইনি বাধা রইল না।
শুধু কলকাতা পুলিশই নয়, এই দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। সূত্রের খবর, (Indranil Sen) ইতিমধ্যেই একাধিকবার ইন্দ্রনীল সেন এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের জেরা করেছেন ইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা নথি খতিয়ে দেখা হচ্ছে এবং আর্থিক লেনদেনের উৎস খোঁজা হচ্ছে।
তবে একই দিনে অন্য একটি মামলায় কিছুটা স্বস্তি পেয়েছেন প্রাক্তন মন্ত্রী। চন্দননগর উৎসব সংক্রান্ত একটি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। ওই মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন, ইন্দ্রনীল সেনের (Indranil Sen) ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলেনি। রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয়, চন্দননগর উৎসব মামলায় মূল অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু।
ইন্দ্রনীলের জামিন খারিজ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যেভাবে তৃণমূল মানুষের উপর অত্যাচার করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, তাতে এটাই হওয়ার ছিল।” জামিন খারিজ হওয়ায় প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারি এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
