তিলোত্তমাআজকের দিনেরাজনীতি

এবার তৃণমূলের সংসদীয় দলে ভাঙন! এনডিএ শরিক হতে চলেছেন ২০ জন সাংসদ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্য রাজনীতিতে বিরাট তোলপাড়। ৪ মে ভোটের রেজাল্ট বের হওয়ার পর থেকেই তৃণমূলের ধসের চিত্র দেখেছিল গোটা বাংলা। আজ সেই ধসের ফাটল আরও বড় হল। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে সেখানেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় বিজেপিতে না গিয়ে এনডিএ যোগ দিচ্ছেন ২০ জন তৃণমূল সাংসদ। স্বতন্ত্র থেকেই এনডিএ শরিক হতে চলেছেন এই ২০ জন সাংসদ। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। সংসদে আলাদা জায়গা পেতে স্পিকারে কাছে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কারণ তাঁদের বক্তব্য, সংসদে তৃণমূলের সাংসদের পাশে তাঁরা আর বসবেন না।

২০ জন চলে যাওয়ার ঘোষণায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লোকসভার মাত্র ৮ সাংসদ। মমতার দিল্লি সফরের মাঝেই সংসদীয় দলে ভাঙন। বিজেপিতে না গিয়ে এনডিএর শরিক হচ্ছেন ২০ সাংসদ, বিরাট চাপানউতোর। ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই হাতছাড়া, এবার কী করবে তৃণমূল? সেটাই এখন বড় প্রশ্ন।

 

আজ সকালেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়।  এবার দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন সুখেন্দুশেখর। তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা  দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন সুখেন্দুশেখর। সোমবার সকালে দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করার পরেই ঘাসফুল শিবিরে চাঞ্চল্য। তাঁর দাবি, আরজি কর কাণ্ডের পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। এবার সিদ্ধান্তে শিলমোহর দিলেন তিনি। এবার রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনি ইস্তফা দিতে পারেন বলেন কানাঘুষো শুরু হয়েছে। সুখেন্দুশেখরের হাত ধরেই দিল্লিতে তৃণমূলের ঘর ভাঙা শুরু হয়ে গেল। এদিকে ভোটের রেজাল্ট বের হওয়ার পর আজ সোমবার দিল্লিতে বসবে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে গতকালই দিল্লির উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আম আদমি পার্টি এবং ডিএমকে ছাড়া বাকি সব বিরোধী দলই ওই বৈঠকে থাকবে বলে খবর। বৈঠক শুরুর আগেই আচমকাই ছন্দপতন, ইস্তফা দিলেন সুখেন্দুশেখর।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *