Lionel Messi : গোল না করেও নায়ক মেসি! তাঁর অ্যাসিস্টেই প্লে-অফে ইন্টার মায়ামি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- গোল না পেলেও অ্যাসিস্টে ম্যাজিক দেখালেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর বাড়ানো বলেই গোল করে ইন্টার মায়ামিকে মেজর লিগ সকারের প্লে-অফে তুললেন রদ্রিগো ডি পল। বুধবার রাতে নিউ ইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার প্লে-অফে জায়গা করে নিল মায়ামি (Lionel Messi)। ম্যাচের ২০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন জার্মান বারটেরাম। মরসুমে এটি তাঁর অষ্টম গোল। এই গোলের অ্যাসিস্ট করেন লুই সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রদ্রিগো ডি পল, যার অ্যাসিস্ট আসে মেসির পা থেকে। (Lionel Messi) শেষ দিকে পেনাল্টি পেয়েছিল নিউ ইয়র্ক সিটি, কিন্তু নিকোলাস ফার্নান্দেজের শট বাঁচিয়ে দেন সেন্ট ক্লেয়ার।
জুলাই মাসের (Lionel Messi) পর এই প্রথম MLS-এ পরপর দুটি ম্যাচ জিতল মায়ামি। এর আগে শেষ কয়েকটি ম্যাচে হতাশা ছিল। গত ম্যাচে মেসি ও সুয়ারেজের জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। কোচ হওয়ার পর ক্রিশ্চিয়ান (Lionel Messi) গঞ্জালেজও এই প্রথম পরপর দু’ম্যাচ জিতলেন। ২০২৩ সালের আগে কখনও প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। (Lionel Messi) মেসি আসার পর ২০২৪ সালে প্রথমবার প্লে-অফে ওঠে, যদিও প্রথম রাউন্ডে আটলান্টার কাছে হেরে বিদায় নিতে হয়। ২০২৫ সালে ভ্যাঙ্কুভারকে হারিয়ে প্রথমবার মেজর লিগ সকার জেতে তারা। চলতি বছর ক্লাবের হয়ে আরও একটি ট্রফি জেতার সুযোগ রয়েছে মেসির সামনে। সেই লক্ষ্যেই এগোচ্ছে ইন্টার মায়ামি, (Lionel Messi) ভরসা সেই LM10-ই।
