VIJAY VS STALIN : বিজয়ের অঙ্গভঙ্গিতে আরএসএস-ছায়া! প্রমাণ দিয়ে বিতর্ক উসকে দিল ডিএমকে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিজেপির ডাকে সাড়া দেননি, এবার আরএসএসের পথে হাঁটছেন থলপতি বিজয়! (VIJAY VS STALIN) এমনই বিস্ফোরক দাবি তুলল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। মুখ্যমন্ত্রী বিজয়ের একটি বিশেষ অঙ্গভঙ্গিকে আরএসএসের ধ্বজ প্রণামের সঙ্গে তুলনা করে তাঁকে ‘আরএসএসের দত্তকপুত্র’ বলে কটাক্ষ করেছে ডিএমকে। ঘটনার (VIJAY VS STALIN) সূত্রপাত বিধানসভায়। আলোচনার সময় ডিএমকে ওয়াকআউট করলে স্পিকারের অনুমতি নিয়ে একটি বিশেষ ভঙ্গিমা করেন মুখ্যমন্ত্রী বিজয়। সেই ভঙ্গিমাকে কটাক্ষ করেই বিতর্ক শুরু।
ডিএমকের আইটি সেলের তরফে একটি প্রতীকী ছবি পোস্ট করা হয়, (VIJAY VS STALIN) যেখানে দেখা যাচ্ছে আরএসএসের প্রণাম এবং বিজয়ের করা ভঙ্গি একই রকম। পোস্টে ডিএমকের খোঁচা, ‘বিজয় আসলে আরএসএসের দত্তকপুত্র, সেটা বোঝাই যাচ্ছে।’ তাদের দাবি, বিজয়ের দল টিভিকে (VIJAY VS STALIN) আসলে আরএসএসের বি-টিম। যদিও এই ভঙ্গিমাটি আমজনতার কাছে ‘পুষ্পা সেলিব্রেশন’ হিসেবেই পরিচিত। বহু তারকাই অতীতে এই ভঙ্গি করেছেন। আরএসএসের স্থানীয় সমাবেশের শুরু ও শেষে এই ধরনের স্যালুট করা (VIJAY VS STALIN) হয় বলে দাবি ডিএমকের।
মজার বিষয় হল, মাস ছয়েক আগেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজেও (VIJAY VS STALIN) একই অঙ্গভঙ্গি করেছিলেন। তা সত্ত্বেও এবার বিজয়ের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলছে তাঁরই দল। স্ট্যালিনের সমালোচনার মধ্যেও বিজয় আরও বেশি করে এই সেলিব্রেশন করছেন। তাঁর সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এই অঙ্গভঙ্গি, ভাইরাল হচ্ছে নানা ভিডিও। তবে ডিএমকের আক্রমণ নিয়ে এখনও পর্যন্ত মুখ (VIJAY VS STALIN) খোলেনি টিভিকে নেতৃত্ব। পুষ্পা স্টাইলের জনপ্রিয় অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হল। ডিএমকে একে আরএসএস যোগ হিসেবে দেখাতে চাইলেও, বিজয় সমর্থকদের মধ্যে এই ভঙ্গির জনপ্রিয়তা (VIJAY VS STALIN) বেড়েই চলেছে।
