Supreme Court : ‘বিচারব্যবস্থাকে ভয় দেখানো যায় না’, রাহুলের অভিযানে কড়া বার্তা শীর্ষ আদালতের
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Supreme Court) মহামিছিল ঘিরে তীব্র ক্ষোভপ্রকাশ করল শীর্ষ আদালত। নাম না করেই রাহুলের আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কড়া ভাষায় তিরস্কার করল প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট বার্তা, কেউ বিচারব্যবস্থাকে ধমকাতে বা ভয় দেখাতে পারে না। গত সোমবার ইন্ডি জোটের শরিকদের (Supreme Court) নিয়ে হাজার হাজার সমর্থকের সঙ্গে সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দেন রাহুল গান্ধী। এসআইআরে স্থগিতাদেশ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত-সহ একাধিক দাবিতে ১১ জন বিরোধী (Supreme Court) নেতা মামলা করেন।
এই মিছিলকে ‘রাজনীতির স্বার্থে বিচারব্যবস্থাকে নিশানা’ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি বলেন, “এসবই বিচারব্যবস্থাকে প্রভাবিত করার ব্যর্থ অপচেষ্টা। আদালতের বাইরে অনেকে অনেক কথা বলে। আমরা সব জানি, কোথায় কী হচ্ছে। (Supreme Court) আমরা কেউ গজমিনারে বসে নেই। কেউ আমাদের ধমকাতে পারে না।”
এরপরই আদালত রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ ইন্ডি নেতাদের আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠায়। যদিও ইন্ডি জোটের দায়ের করা মূল (Supreme Court) মামলার ভিত্তিতে নির্বাচন কমিশন ও কেন্দ্রকেও নোটিস পাঠিয়েছে আদালত। তবে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, কমিশনকে নোটিস পাঠানোর অর্থ এই নয় যে একজন নেতার আচরণ ক্ষমা করে দেওয়া হয়েছে। পরের শুনানিতে সংশ্লিষ্ট (Supreme Court) নেতাকে আচরণের ব্যাখ্যা দিতেই হবে।
অন্যদিকে, ওই মিছিলের সময় এক মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগ (Supreme Court) উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এ নিয়ে পদক্ষেপের আর্জি জানান গৌরব ভাটিয়া। প্রধান বিচারপতি তাঁকে আলাদা করে আর্জি দাখিল করতে বলেছেন, আর্জি পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল, বিচারব্যবস্থাকে চাপে ফেলা বা প্রভাবিত করার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পরবর্তী (Supreme Court) শুনানিতে রাহুল গান্ধী কী ব্যাখ্যা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।
