Neha Bora : ‘বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা’, নেহা বোরার মন্তব্যে বিতর্ক, রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- বাংলাদেশ প্রসঙ্গ টেনে আইসা প্রধান নেহা বোরার (Neha Bora) মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। সেই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করল বিজেপি, তুলল সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ (Neha Bora)। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের নেপথ্যে যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র নেতারা আগেই ভারতে চলা ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। বুধবার এক সাক্ষাৎকারে (Neha Bora) তার জবাবে আইসা নেত্রী নেহা বোরা বলেন, “আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা এবং আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। আপনাদের সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টকে জানাই বৈপ্লবিক শুভেচ্ছা ও লাল সালাম। এই দেশে সর্বত্র আমরা এখন যে (Neha Bora) জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে।”
নেহার (Neha Bora) এই মন্তব্য শেয়ার করেই আক্রমণে নামে বিজেপি। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, “এই নেহা বোরা রাহুল গান্ধীদের পোস্টার গার্ল। রাহুলের এই লড়াই রাজনৈতিক নয়। লক্ষ্য একটাই তখত পলট। নেহা মেনেই নিচ্ছে ও বাংলাদেশের (Neha Bora) রেজিম চেঞ্জ থেকে অনুপ্রাণিত। আর ভারতে সেটাই করতে চায়। এটা ওদের আসল উদ্দেশ্যের অকাট প্রমাণ।” প্রসঙ্গত, বিজেপি শুরু থেকেই জেন-জি বিক্ষোভকে সরকার ফেলার বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে আসছে। গেরুয়া (Neha Bora)শিবিরের বক্তব্য, নেহার কথাতেই স্পষ্ট হয়ে গেল এই যাবতীয় বিক্ষোভ ও অসন্তোষ সবটাই বৃহত্তর ‘রেজিম চেঞ্জ’ অপারেশনের অঙ্গ।
