Tornado : সমুদ্রের জল উঠল শূন্যে! গঙ্গাসাগরে আছড়ে পড়ল শক্তিশালী টর্নেডো, আতঙ্কে পর্যটকরা
কিউ ইন্ডিয়া বাংলা, গঙ্গাসাগর:- দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্য (Tornado)। কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর স্নানঘাটের কাছে সমুদ্রে সৃষ্টি হল শক্তিশালী জলের টর্নেডো বা ওয়াটার স্প্রাউট। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থী ও পর্যটকদের মধ্যে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় গোটা গঙ্গাসাগর এলাকা (Tornado)। তার কিছুক্ষণ পর, সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ স্থানীয়রা দেখতে পান সমুদ্রের জল পাক খেয়ে শূন্যে উঠে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই তৈরি হয় এক বিশাল ঘূর্ণি (Tornado)।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ৪ থেকে ৫ মিনিট ধরে চলে এই টর্নেডো (Tornado)। এই ভয়াবহ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন ঘাটে উপস্থিত পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। অনেকেই প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন (Tornado)। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। সকলকে সৈকত থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে স্বস্তির খবর, এই ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। (Tornado) বর্তমানে সৈকত সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসেও একই রকম ঘটনার সাক্ষী (Tornado) থেকেছিল দক্ষিণ ২৪ পরগনা। সাগর ব্লকের মহিষমারী এলাকায় হুগলি নদীর উপর জোড়া টর্নেডোর কারণে দুটি ঘূর্ণায়মান জলস্তম্ভের সৃষ্টি হয়েছিল। সমুদ্রের বুকে (Tornado) এমন ওয়াটার স্প্রাউট নতুন নয়, তবে পর্যটন মরসুমের আগে গঙ্গাসাগরে এমন দৃশ্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসনের তরফে সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা জারি (Tornado) করা হয়েছে।
