বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

দুর্গাপুজোর অনুদানে বড় পরিবর্তন, নতুন নীতিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক সরকারি নীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে,এবার দুর্গাপুজোর অনুদান নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে রাজ্যের ছোট থেকে বড় সমস্ত দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়ার যে প্রথা চালু ছিল, তা পুরোপুরি বন্ধ না করলেও এবার তার ধরন বদলাতে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি অনুদান শুধুমাত্র সেইসব পুজো কমিটি পাবে যাদের প্রকৃতপক্ষে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। যেসব বড় ক্লাব বা সংগঠন নিজেদের অর্থনৈতিক সামর্থ্যে পুজোর আয়োজন করতে সক্ষম, তাদের আর সরকারি অনুদান দেওয়ার প্রয়োজন নেই বলেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অনেক ছোট ক্লাব ও গ্রামীণ এলাকার পুজো কমিটি এখনও সরকারি সহায়তার উপর নির্ভরশীল। সেইসব সংগঠনের কথা মাথায় রেখেই অনুদান চালু থাকবে, কিন্তু ভবিষ্যতে ক্লাবগুলির আর্থিক অবস্থা ও পুজোর বাজেট বিবেচনা করেই অনুদান বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন,সেই সময় প্রতিটি ক্লাবকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তী কয়েক বছরে অনুদানের পরিমাণ ধাপে ধাপে বাড়তে বাড়তে ২০২৫ সালে তা পৌঁছায় ১ লক্ষ ১০ হাজার টাকায়। ফলে এর জন্য রাজ্যের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো।

বিরোধীদের দাবি ছিল, বড় বড় পুজো কমিটি যাদের বাজেট কয়েক কোটি টাকা, তাদের সরকারি অর্থ দেওয়ার কোন যুক্তি নেই। নতুন সরকারের ঘোষণার পর সেই বিতর্কেরই যেন নতুন রূপ দেখা গেল। এবার থেকে আর্থিকভাবে স্বনির্ভর ক্লাবগুলিকে অনুদানের আওতার বাইরে রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।একইসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারের লক্ষ্য বাংলায় পুজোর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *