Suvendu Adhikari : শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজে মুখ্যমন্ত্রী শুভেন্দু! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ব্রাজিল ম্যাচের আগে চাঁদের হাট যুবভারতীতে (Suvendu Adhikari)। আগামী ৩ অক্টোবর ভারত বনাম ব্রাজিল মেগা ম্যাচের একদিন আগে ব্রাজিল ও উরুগুয়ে দলকে সান্ধ্যভোজে আমন্ত্রণ রাজ্য সরকারের। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। তার ৩ দিন পর ৬ অক্টোবর উরুগুয়ের(Suvendu Adhikari) বিরুদ্ধে খেলবেন আনোয়ার আলিরা। দুই দলই ২ অক্টোবরের মধ্যে ভারতে চলে আসবে।
সূত্রের খবর, ২ অক্টোবর সন্ধ্যায় ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের(Suvendu Adhikari) জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ সান্ধ্যভোজের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতীয় দলের সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চমক এখানেই শেষ নয়। ৩ অক্টোবর যুবভারতীর গ্যালারিতে ফেডারেশন(Suvendu Adhikari) কর্তা ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র পাশাপাশি মুখ্যমন্ত্রীও থাকবেন। সব ঠিক থাকলে ম্যাচ দেখতে হাজির হতে(Suvendu Adhikari) পারেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও।
ইতিমধ্যেই সেজে উঠছে যুবভারতী। নিরাপত্তার পোক্ত (Suvendu Adhikari)বন্দোবস্ত করা হচ্ছে। ব্রাজিলের ঘোষিত দল রীতিমতো তারকাখচিত – ফরোয়ার্ডে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, জোয়াও পেদ্রো। মিডফিল্ডে ব্রুনো গিমারেস, ডিফেন্সে মারকুইনহোস, গ্যাব্রিয়েলরা। ফুটবল মহলে এখন সাজ সাজ রব।(Suvendu Adhikari) ব্রাজিল-ভারত ম্যাচ ঘিরে যুবভারতীতে যে চাঁদের হাট বসতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।
