Kolkata Metro : ভিড় সামলাতে পুজোর আগে অতিরিক্ত মেট্রো, কোন লাইনে কখন?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর কেনাকাটায় উপচে পড়া ভিড় সামলাতে বড় (Kolkata Metro) সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। পুজোর আগে শেষ দুই সপ্তাহান্তে শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। পুজোর আর মাত্র ১৮ দিন বাকি। (Kolkata Metro) মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। বাঙালির পুজো শপিংও চলছে জোরকদমে। শহরের মল থেকে এসপ্ল্যানেড, গড়িয়াহাট, (Kolkata Metro) বড়বাজার সর্বত্রই উপচে পড়া ভিড়। সপ্তাহান্তে শুধু শহরের বাসিন্দারাই নয়, শহরতলি থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন শপিং মলে। ফলে লোকাল ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে মেট্রোতেও। যাত্রীদের সেই ভিড় সামাল দিতেই অতিরিক্ত (Kolkata Metro) মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পুজোর আগে ৩ ও ১০ অক্টোবর শনিবার এবং ৪ ও ১১ অক্টোবর রবিবার অতিরিক্ত মেট্রো চলবে (Kolkata Metro)। মূলত তিনটি রুটে এই বাড়তি পরিষেবা মিলবে – ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ), গ্রিন লাইন (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) এবং ইয়োলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)। (Kolkata Metro)
*শনিবারের সূচি (৩ ও ১০ অক্টোবর):*
এই দুই শনিবার ব্লু লাইনে ২৫২টির পরিবর্তে ২৭২টি মেট্রো চালানো হবে।(Kolkata Metro) অর্থাৎ ২০টি অতিরিক্ত মেট্রো। গ্রিন লাইনে ২৩৬টির পরিবর্তে ২১২টি রেক চালানো হবে বলে জানানো হয়েছে। (Kolkata Metro) ইয়োলো লাইনে ৯২টির পরিবর্তে ১২০টি মেট্রো চলবে।
*রবিবারের সূচি (৪ ও ১১ অক্টোবর):*
রবিবারেও বাড়তি পরিষেবা। ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে ১৮৮টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১১১টির পরিবর্তে ১২৫টি রেক চালানো হবে (Kolkata Metro)। ইয়োলো লাইনে ৭৮টি মেট্রো চলবে। এছাড়া জয় হিন্দ বিমানবন্দর ও দক্ষিণেশ্বরের মধ্যে (Kolkata Metro) ৩টির পরিবর্তে ২টি সরাসরি ট্রেন পরিষেবা চালু থাকবে।
তবে কোনও লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না। এই দুই সপ্তাহান্তে পার্পল লাইনে পরিষেবা (Kolkata Metro) স্বাভাবিক থাকবে এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা মিলবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
