আজকের দিনেবিশ্ব

Russian Bomber : প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল রাশিয়ার বোমারু বিমান, প্রকাশ্যে আতঙ্কের ভিডিও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ওড়ার কয়েক মিনিট পরেই ভয়াবহ দুর্ঘটনা। রাশিয়ার (Russian Bomber) পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারী বোমারু বিমান ভেঙে পড়ল। মৃত ৬। প্রকাশ্যে এল দুর্ঘটনার ভয়ংকর ভিডিও। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে। রুশ প্রতিরক্ষা (Russian Bomber)মন্ত্রক জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে টিইউ-৯৫ (Tu-95) বোমারু বিমানটি(Russian Bomber)।

 

ওড়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ে বিমানটি(Russian Bomber)। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে এবং বিকট বিস্ফোরণ হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের তীব্র আলোয় মুহূর্তে অন্ধকার মুছে যায়। বিমানে ৭ জন ক্রু ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের(Russian Bomber)। গুরুতর আহত ১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল নিয়মিত সামরিক অনুশীলনের(Russian Bomber) উড়ান এবং এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনও সম্পর্ক নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। জনবসতিহীন এলাকায় পড়ায়(Russian Bomber) বড় হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে রাশিয়ার এই ভারী বোমারু বিমান বহরে ফের প্রশ্নচিহ্ন(Russian Bomber) উঠে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *